BN

পাকিস্তানি পেসার উসমান শিনওয়ারির অবসর ঘোষণা

পাকিস্তানি পেসার উসমান শিনওয়ারির অবসর ঘোষণা

৬ বছর জাতীয় দলের বাইরে থাকার পর এবার অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানি

৬ বছর জাতীয় দলের বাইরে থাকার পর এবার অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানি পেসার উসমান শিনওয়ারি।

ক্যারিয়ারটা আরও অনেক বড় হতে পারত, কিন্তু পিঠের চোট তার স্বপ্নপূরণের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। সাদা বলের ক্রিকেটে মনোযোগী হওয়ার জন্য অনেক আগেই লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন, কিন্তু লাভ হয়নি। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন ৩১ বছর বয়সী এই পেসার।

মঙ্গলবার অবসরের ঘোষণা দেন শিনওয়ারি। পাকিস্তানের হয়ে খেলা ১ টেস্ট, ১৭ ওয়ানডে ও ১৬ টি-টোয়েন্টিতে তিনি নিয়েছেন মোট ৪৮টি আন্তর্জাতিক উইকেট। ২০১৩ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। কিন্তু পিঠের চোট তাকে বারবার ছিটকে দেয় মাঠ থেকে।

২০১৯ সালের ডিসেম্বরে ক্যারিয়ারের একমাত্র টেস্ট খেলেন শিনওয়ারি, এরপর আর সুযোগ পাননি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের চার বছর পর ওয়ানডেতে নাম লেখান তিনি। ওয়ানডেতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তার পারফরম্যান্স। দ্বিতীয় ওয়ানডেতেই শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ২১ বলে ৫ উইকেট নিয়ে আলোচনায় আসেন। একই প্রতিপক্ষের বিপক্ষে ২০১৯ সালে করাচিতেও আরেকবার ৫ উইকেট শিকার করেছিলেন। তবে সেই সিরিজের পর থেকে আর ওয়ানডে খেলার সুযোগ পাননি।

শিনওয়ারির জাতীয় দলে ডাক পাওয়ার গল্পটিও বেশ রোমাঞ্চকর। মাত্র ১৯ বছর বয়সে, ২০১৩ সালে, ডিপার্টমেন্টাল টি-টোয়েন্টি কাপের ফাইনালে মিসবাহ-উল-হকের সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন্স লিমিটেডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কাড়েন নির্বাচকদের। সেই ম্যাচে ৩.১ ওভারে মাত্র ৯ রান খরচায় ৫ উইকেট নিয়ে তিনি সবার দৃষ্টি কাড়েন।

ওই পারফরম্যান্সেই তার জন্য খুলে যায় জাতীয় দলের দরজা, এবং সে বছরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। তবে চোটের কারণে দীর্ঘ ক্যারিয়ারের স্বপ্ন আর পূরণ হয়নি।

সবশেষ পেশাদার ক্রিকেট খেলেছেন গত মার্চে, ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে কোয়েটা রিজিয়নের হয়ে। সেখানে চার ম্যাচে কোনো উইকেট নিতে পারেননি।

সর্বশেষ সংবাদ

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার

ফুটবল

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন

ফুটবল

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই

ফুটবল

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার নাপোলির

ফুটবল

নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেও ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে দ্বিতীয়