BN

দুইদিন ধরে আইসিইউতে রয়েছেন শ্রেয়াস

দুইদিন ধরে আইসিইউতে রয়েছেন শ্রেয়াস

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় গুরুতর চোট পান ভারতের সহ-অধিনায়ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় গুরুতর চোট পান ভারতের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার। অ্যালেক্স কেয়ারির ক্যাচ ধরতে গিয়ে বাঁ পাঁজরের নিচে আঘাত পান তিনি, যা তার প্লীহাকে ক্ষতিগ্রস্ত করেছে। চোট পাওয়ার কিছুক্ষণ পরই দ্রুত সিডনির একটি হাসপাতালে নেওয়া হয় তাকে, বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে, প্লীহার ক্ষতের কারণে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শ্রেয়াসকে আগামী দুই দিন আইসিইউতেই রাখা হবে। পরবর্তী ৪৮ ঘণ্টায় রক্তক্ষরণ কমতে না থাকলে হাসপাতালের মেয়াদ আরও বাড়তে পারে। অবস্থার উন্নতি না হলে তাকে আরও এক সপ্তাহ নিবিড় পর্যবেক্ষণে রাখা হতে পারে।

বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়েছে, “স্ক্যানে দেখা গেছে প্লীহায় চোট রয়েছে এবং সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন, শারীরিকভাবে স্থিতিশীল এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সিডনি ও ভারতের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে তার চোটের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভারতীয় দলের চিকিৎসক তার দৈনন্দিন উন্নতি দেখার জন্য সিডনিতে রয়েছেন।”

সর্বশেষ সংবাদ

উইমেন’স রাইজিং স্টার্স এশিয়া কাপে রোমাঞ্চকর জয় দিয়ে শুরু

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হওয়ার গৌরব

আগের ম্যাচে ৪৩ বছর বয়সে ফিফটি করে রেকর্ড গড়েছিলেন

ক্রিকেট

উইমেন’স রাইজিং স্টার্স এশিয়া কাপে রোমাঞ্চকর জয় দিয়ে শুরু বাংলাদেশ

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হওয়ার গৌরব অর্জন

ক্রিকেট

আগের ম্যাচে ৪৩ বছর বয়সে ফিফটি করে রেকর্ড গড়েছিলেন মোহাম্মাদ

ক্রিকেট

শেষের ঝড়ে রানের পাহাড় গড়ে প্রথম জয় তুলে নিল আয়ারল্যান্ড।