BN

শান্তর আক্ষেপ আর উইকেট রোমাঞ্চ নিয়ে শুরু হতে যাচ্ছে সিলেট টেস্ট

টেস্ট মানেই ক্রিকেটের এমন এক সংস্করণ যেখানে ক্রিকেটকে সবথেকে ভালোভাবে অনুধাবন করা

টেস্ট মানেই ক্রিকেটের এমন এক সংস্করণ যেখানে ক্রিকেটকে সবথেকে ভালোভাবে অনুধাবন করা যায়। সিলেট টেস্টে বাংলাদেশ ক্রিকেট যখন এই ফরম্যাট রাঙাতে মাঠে নামবে তখন ইতিহাসের বুকে বাংলাদেশের টেস্ট খেলার ২৫ বছর পেরোচ্ছে, বেশ বড় একটা উপলক্ষই বটে৷ কিন্তু সাম্প্রতিক নানা নেতিবাচক ইস্যুতে বিসিবি বরং টালমাটাল, টেস্ট ক্রিকেটটা তাই কিছুটা যেন রঙ হারিয়েছে বৈকি!! 

বাধ্য হয়েই কিনা ক্যাপ্টেন প্রেসমিটে আকুতি জানালেন, টেস্ট ক্রিকেটটা নিয়ে একটু বেশি আলোচনা দরকার। রঙিন পোশাক নিয়ে যতটা আলাপ হয় ততটা আলাপ হচ্ছে না সাদা পোশাকে! উইকেট বা রানের গল্পে মানুষ হাসছে না, কোন আলোচনাও কেন করছে না তা নিয়ে আক্ষেপটা তাই স্বাভাবিক অধিনায়কের। 

সিলেট টেস্টের উইকেট কেমন হবে সেটি নিয়ে আলোচনা আছে, দুই অধিনায়কই উইকেটে ‘চমক’ থাকতে পারে বলে আভাস দিয়েছেন। সিলেটের পুরনো ইতিহাসও তাই বলে। এর আগে শ্রীলংকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ হেরেছে এই চা অধ্যুষিত নগরীতেই। 

উইকেটে ঘাস ছিল শুরুর দিকে, যদিও ম্যাচের আগেরদিন সন্ধ্যায় ফ্লাডলাইট জ্বালিয়ে ঘাস কেটে ফেলার কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে মাঠ কর্মীদের, সেসময় উপস্থিত ছিলেন কিউরেটরদের প্রধান টনি হেমিং  (টার্ফ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান)। সে হিসেবে উইকেটে ঘাস খুবই কম থাকবে। প্রথম তিনদিন উইকেটে ব্যাটারদের সুযোগ থাকবে রান করার তবে সময় গড়ানোর সাথে সাথে সে সুযোগ কমতে থাকবে, বল ঘুরবে স্পিনারদের। 

সিলেটে রাতে শিশির পড়ে অনেক বেশি, যে কারনে সকালে আদ্রতা থাকে বেশি। পেসারদের জন্য কিছুটা মুভমেন্ট তখন থাকবে অবশ্য। সবকিছু মিলিয়ে দারুন স্পোর্টিং একটা পরিস্থিতি থাকার প্রত্যাশা আছে। সিলেটে যে দল ভালো করবে সে দলই শেষ পর্যন্ত জিতবে৷ সকালের টস ফ্যাক্টরও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ম্যাচে। 

চট্টগ্রাম থেকে, বিশেষ প্রতিনিধি

সর্বশেষ সংবাদ

আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকে ইতিহাস গড়লেন বাঁহাতি

দীর্ঘ ও সমৃদ্ধ কোচিং অভিজ্ঞতা নিয়ে মধ্যপ্রাচ্যে পাড়ি দিচ্ছেন

আইপিএল নিলামে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। চেন্নাই

ক্রিকেট

আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকে ইতিহাস গড়লেন বাঁহাতি পেসার

ফুটবল

দীর্ঘ ও সমৃদ্ধ কোচিং অভিজ্ঞতা নিয়ে মধ্যপ্রাচ্যে পাড়ি দিচ্ছেন ব্রেন্ডন

ক্রিকেট

আইপিএল নিলামে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। চেন্নাই সুপার

ক্রিকেট

তৃতীয় টেস্টেও মিডল অর্ডারে নিজের জায়গা ধরে রেখেছেন জশ ইংলিস।