BN

বিশ্বকাপ বাদ দিয়ে বিসিবির অদম্য টি-টোয়েন্টি আয়োজন

বিশ্বকাপ বাদ দিয়ে বিসিবির অদম্য টি-টোয়েন্টি আয়োজন

মোট আড়াই কোটি টাকার এই টুর্নামেন্টে তিন দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন

মোট আড়াই কোটি টাকার এই টুর্নামেন্টে তিন দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও আকবর আলি।

বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকায় জাতীয় দলের ক্রিকেটাররা এখন কাটাচ্ছেন খানিকটা অপ্রত্যাশিত অবসর। সেই ফাঁকা সময়টাকে কাজে লাগাতেই বিসিবি আয়োজন করছে ছোট পরিসরের একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। তিন দল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার নাম ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’।

শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ধূমকেতু একাদশের নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস, দুর্বার একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং দুরন্ত একাদশের নেতৃত্বে থাকবেন আকবর আলি।

তবে এই টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। চলতি মৌসুমে এরই মধ্যে জাতীয় লিগ টি-টোয়েন্টি ও বিপিএলের মতো দুটি বড় টি-টোয়েন্টি আসর অনুষ্ঠিত হয়েছে। বিশ্বকাপে না যাওয়ায় সামনে টি-টোয়েন্টি ক্রিকেটে বড় কোনো আন্তর্জাতিক চ্যালেঞ্জও নেই। বরং ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে এই সংস্করণেই বড় পরীক্ষার অপেক্ষা করছে বাংলাদেশ। সেই বাস্তবতায় কেন নতুন করে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা মেলেনি।

প্রাথমিক পর্বে তিন দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ৫, ৭ ও ৯ ফেব্রুয়ারি। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলকে নিয়ে ৯ ফেব্রুয়ারিই অনুষ্ঠিত হবে ফাইনাল।

প্রাইজমানি ও খেলোয়াড় ফি মিলিয়ে মোট আড়াই কোটি টাকার এই টুর্নামেন্টে আইপিএলের আদলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম চালু রাখা হয়েছে। অধিনায়কদের নাম ঘোষণা করা হলেও এখনো তিন দলের পূর্ণাঙ্গ স্কোয়াড প্রকাশ করা হয়নি।

তবে কোচিং স্টাফ চূড়ান্ত করা হয়েছে। ধূমকেতু একাদশের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের প্রধান কোচ মিজানুর রহমান, সহকারী কোচ তুষার ইমরান। আর দুরন্ত একাদশের প্রধান কোচ হিসেবে থাকবেন হান্নান সরকার, সহকারী কোচ রাজিন সালেহ আলম।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। ম্যাচ শুরুর আগে বিকেল ৪টা থেকে দর্শকদের জন্য থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে গ্যালারি ভেদে। পূর্ব গ্যালারির টিকিট ১০০ টাকা, সাউদার্ন ও নর্দান গ্যালারি ২০০ টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম রাখা হয়েছে ১ হাজার টাকা।

সর্বশেষ সংবাদ

পঞ্চাশ ছোঁয়া ইনিংসে দলকে রেকর্ডপুঁজি গড়ার ভিত্তি গড়লেন যুক্তরাষ্ট্রের

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে শুরুতেই ধাক্কা খেলেও ভেঙে পড়েনি ভারত।

ইশান কিষানের আগুনঝরা ব্যাটিং আর পেস-স্পিনের দুর্দান্ত যৌথ আক্রমণে

ক্রিকেট

পঞ্চাশ ছোঁয়া ইনিংসে দলকে রেকর্ডপুঁজি গড়ার ভিত্তি গড়লেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার

ক্রিকেট

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে শুরুতেই ধাক্কা খেলেও ভেঙে পড়েনি ভারত। সেই

ক্রিকেট

ইশান কিষানের আগুনঝরা ব্যাটিং আর পেস-স্পিনের দুর্দান্ত যৌথ আক্রমণে আরেকবার

ক্রিকেট

নেপালকে হারানোর পথে বল হাতে আলো ছড়িয়ে অনন্য দুটি কীর্তি