BN

ভারত-পাকিস্তান ফাইনাল প্রসঙ্গে ভোগলের মন্তব্য

ভারত-পাকিস্তান ফাইনাল প্রসঙ্গে ভোগলের মন্তব্য

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত ঘিরে আইসিসি কী অবস্থান নেয়,

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত ঘিরে আইসিসি কী অবস্থান নেয়, সেদিকেই এখন তাকিয়ে আছেন ধারাভাষ্যকার হার্শা ভোগলে। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও ভারতের বিপক্ষে না খেলার ঘোষণা দেওয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনা। এমন পরিস্থিতিতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল যদি ফাইনালে মুখোমুখি হয়, তখন কী হবে—সেই প্রশ্নই তুলেছেন ভোগলে।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তান সরকার জানায়, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার অনুমতি দেওয়া হয়েছে পাকিস্তান ক্রিকেট দলকে। তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না তারা।

এই সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। এর আগে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় আইসিসির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। তখন তিনি বলেছিলেন, টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ সরকারের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।

দীর্ঘ জল্পনা–কল্পনার পর পুরো বিশ্বকাপ বয়কট না করলেও, ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত চূড়ান্ত করে পাকিস্তান সরকার।

এই প্রসঙ্গে হার্শা ভোগলে এক্সে লেখেন, আইসিসি এখন কী প্রতিক্রিয়া দেখায়, সেটি দেখার অপেক্ষায় রয়েছেন তিনি। ভোগলে লেখেন,
“পাকিস্তান যদি বিশ্বকাপে অংশ নেয়, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ না খেলে, তাহলে আইসিসির প্রতিক্রিয়া কী হবে—তা দেখাটা বেশ আগ্রহের। এই পরিস্থিতিতে আইনি অবস্থান কী হতে পারে বা বিষয়টি কীভাবে সামলানো হবে, তা আমি জানি না। তবে সম্প্রচারকারীদের সম্ভাব্য ক্ষতির অর্থ যদি পাকিস্তানের আইসিসি রাজস্বের অংশ থেকে কেটে নেওয়া হয়, তাহলে তাতে অবাক হব না। আর হ্যাঁ, যদি ভারত-পাকিস্তান ফাইনাল হয়, তখন কী হবে?”

রাজনৈতিক বৈরিতার কারণে এক দশকেরও বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হয়নি। কেবল বিশ্বকাপ বা এশিয়ান টুর্নামেন্টেই এই দুই প্রতিবেশী দেশের মুখোমুখি হওয়া দেখা যায়। ভারত-পাকিস্তান ম্যাচ না হলে সম্প্রচার স্বত্ব ও স্পন্সরশিপ থেকে আসা বিপুল রাজস্ব হারানোর আশঙ্কায় পড়বে আইসিসি।

সর্বশেষ সংবাদ

পঞ্চাশ ছোঁয়া ইনিংসে দলকে রেকর্ডপুঁজি গড়ার ভিত্তি গড়লেন যুক্তরাষ্ট্রের

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে শুরুতেই ধাক্কা খেলেও ভেঙে পড়েনি ভারত।

ইশান কিষানের আগুনঝরা ব্যাটিং আর পেস-স্পিনের দুর্দান্ত যৌথ আক্রমণে

ক্রিকেট

পঞ্চাশ ছোঁয়া ইনিংসে দলকে রেকর্ডপুঁজি গড়ার ভিত্তি গড়লেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার

ক্রিকেট

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে শুরুতেই ধাক্কা খেলেও ভেঙে পড়েনি ভারত। সেই

ক্রিকেট

ইশান কিষানের আগুনঝরা ব্যাটিং আর পেস-স্পিনের দুর্দান্ত যৌথ আক্রমণে আরেকবার

ক্রিকেট

নেপালকে হারানোর পথে বল হাতে আলো ছড়িয়ে অনন্য দুটি কীর্তি