BN

হেইজেলউডের চোটে আবারও দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

হেইজেলউডের চোটে আবারও দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

প্যাট কামিন্সের চোটে আগেই বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। এবার জশ হেইজেলউডকে নিয়েও

প্যাট কামিন্সের চোটে আগেই বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। এবার জশ হেইজেলউডকে নিয়েও নতুন করে দুশ্চিন্তা বাড়ল তাদের শিবিরে।

শ্রীলঙ্কায় গিয়ে প্রস্তুতি ম্যাচ থেকেই মাঠে নামার কথা ছিল হেইজেলউডের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপের শুরুতেই তাকে না-ও পেতে পারে অস্ট্রেলিয়া। আপাতত তাকে শ্রীলঙ্কা সফরে পাঠানো হচ্ছে না। বরং সিডনিতেই থেকে পুনর্বাসনের কাজ চালিয়ে যাবেন অভিজ্ঞ এই পেসার।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে সোমবার শ্রীলঙ্কায় পৌঁছাবে অস্ট্রেলিয়া দল। চোট কাটিয়ে ওঠা টিম ডেভিড ও ন্যাথান এলিস এবং পাকিস্তান সফরে বিশ্রামে থাকা গ্লেন ম্যাক্সওয়েল মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেবেন। তবে হেইজেলউড এখনই দলে যুক্ত হতে পারছেন না—এ তথ্য সোমবার নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডডেমেইড। বিকল্প হিসেবে ‘ট্রাভেলিং রিজার্ভ’ দলে রাখা হয়েছে পেসার শন অ্যাবটকে।

ডডেমেইড বলেন, “শ্রীলঙ্কায় যাওয়ার আগে ঘরের পরিচিত পরিবেশে থেকেই পুনর্বাসন চালিয়ে যাওয়াটাই জশের জন্য বেশি বাস্তবসম্মত বলে আমরা মনে করেছি। ন্যাথান এলিসও মাত্র চোট থেকে ফিরেছে। তাই জরুরি প্রয়োজনে দ্রুত বিকল্প হিসেবে শন অ্যাবটকে দলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

হেইজেলউড কবে নাগাদ শ্রীলঙ্কায় যেতে পারবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সূচি জানানো হয়নি। চোটে পড়ার আগে দুর্দান্ত ফর্মেই ছিলেন তিনি। ভারতের বিপক্ষে সিরিজে দারুণ বোলিংয়ের পর গত নভেম্বরে অ্যাশেজের আগে শেফিল্ড শিল্ডের একটি ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান। সেই চোটের কারণে পুরো অ্যাশেজই খেলতে পারেননি তিনি। পুনর্বাসনের সময় পরে একিলিসে সমস্যায় পড়েন, যা এখনো তার মাঠে ফেরার পথে বড় বাধা হয়ে আছে।

চোটের কারণে আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন অধিনায়ক প্যাট কামিন্স। হেইজেলউডও যদি খেলতে না পারেন, তাহলে অস্ট্রেলিয়ার জন্য সেটি হবে আরেকটি বড় ধাক্কা।

এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে কুঁচকির অস্বস্তির কারণে মাত্র দুই ওভার বোলিং করেন অ্যাডাম জ্যাম্পা। পরে ব্যাটিংয়েও নামেননি তিনি। তবে অস্ট্রেলিয়া শিবির জানিয়েছে, তার চোট গুরুতর নয়—সতর্কতার অংশ হিসেবেই তাকে আর খেলানো হয়নি।

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষে গা গরমের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। আর টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচ ১১ ফেব্রুয়ারি, আয়ারল্যান্ডের বিপক্ষে।

সর্বশেষ সংবাদ

পঞ্চাশ ছোঁয়া ইনিংসে দলকে রেকর্ডপুঁজি গড়ার ভিত্তি গড়লেন যুক্তরাষ্ট্রের

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে শুরুতেই ধাক্কা খেলেও ভেঙে পড়েনি ভারত।

ইশান কিষানের আগুনঝরা ব্যাটিং আর পেস-স্পিনের দুর্দান্ত যৌথ আক্রমণে

ক্রিকেট

পঞ্চাশ ছোঁয়া ইনিংসে দলকে রেকর্ডপুঁজি গড়ার ভিত্তি গড়লেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার

ক্রিকেট

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে শুরুতেই ধাক্কা খেলেও ভেঙে পড়েনি ভারত। সেই

ক্রিকেট

ইশান কিষানের আগুনঝরা ব্যাটিং আর পেস-স্পিনের দুর্দান্ত যৌথ আক্রমণে আরেকবার

ক্রিকেট

নেপালকে হারানোর পথে বল হাতে আলো ছড়িয়ে অনন্য দুটি কীর্তি