BN

তিন নতুনকে নিয়ে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান

তিন নতুনকে নিয়ে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান

সিরিজ শুরুর আগে পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি পরিষ্কার জানিয়ে দিলেন, বাংলাদেশের

সিরিজ শুরুর আগে পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি পরিষ্কার জানিয়ে দিলেন, বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচেই অভিষেক হতে যাচ্ছে তিন ক্রিকেটারের।

সাহিবজাদা ফারহানের অভিষেক নিয়ে গুঞ্জন ছিল আগে থেকেই, আফ্রিদি আজ সেটাই নিশ্চিত করলেন। তবে শুধু ফারহানই নন, তার সঙ্গে ইনিংস ওপেন করতে নামা সঙ্গী এবং তিন নম্বর পজিশনের ব্যাটারেরও কাল আন্তর্জাতিক অভিষেক হতে যাচ্ছে। অলরাউন্ডার মাজ সাদাকাত ইনিংস শুরু করবেন আর তিনে খেলবেন শামিল হুসাইন।

এই সিরিজের পাকিস্তান স্কোয়াডে অভিষেকের অপেক্ষায় ছিলেন মোট ৬ জন ক্রিকেটার। তাই সবারই কৌতূহল ছিল প্রথম ম্যাচে কয়জনকে দেখা যেতে পারে। অধিনায়ক আফ্রিদি নিজেই সব পরিষ্কার করে দিয়ে বললেন, “তিনজনের অভিষেক নিশ্চিত। সাহিবজাদা ফারহান থাকছেই, যে কি না ঘরোয়া টি-টোয়েন্টি ও লিস্ট ‘এ’ ক্রিকেটে দারুণ পারফর্ম করছে। তার সঙ্গে ওপেন করবে মাজ সাদাকাত এবং ওয়ান ডাউনে নামবে শামিল হুসাইন।”

তরুণদের নিয়ে আশাবাদী আফ্রিদি আরও বলেন, “তিনজন নতুন মুখ থাকছে। আশা করি তারা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলবে এবং নিজেদের দক্ষতা দেখাবে। শুধু এই সিরিজ নয়, ভবিষ্যতের কথা চিন্তা করেও তাদের পাকিস্তানের জার্সিতে দেখতে আমরা মুখিয়ে আছি।”

অভিষেকের অপেক্ষায় থাকা বাকি তিনজনের মধ্যে দুই ব্যাটার আব্দুল সামাদ ও মুহাম্মাদ গাজি ঘোরি প্রথম ম্যাচে থাকছেন না। তবে লেগ স্পিনিং অলরাউন্ডার সাদ মাসুদের ভাগ্য ঝুলে আছে অনুশীলনের ওপর। তাকে খেলানো হবে কি না, তা কন্ডিশন বুঝে ঠিক করা হবে। অধিনায়ক স্পষ্ট জানালেন, “১৫ জনকে তো আর একসাথে খেলানো সম্ভব নয়। দলের প্রয়োজন আর পিচের অবস্থা বুঝে সেরা একাদশ নামানো হবে। আজকের শেষ সেশন দেখে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”

সর্বশেষ সংবাদ

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার

ফুটবল

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন

ফুটবল

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই

ফুটবল

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার নাপোলির

ফুটবল

নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেও ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে দ্বিতীয়