BN

নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে কিছুই জানেন না মিরাজ

নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে কিছুই জানেন না মিরাজ

দীর্ঘ মেয়াদে দায়িত্ব পেলে একটি গোছানো দল তৈরি করা সম্ভব বলে মনে

দীর্ঘ মেয়াদে দায়িত্ব পেলে একটি গোছানো দল তৈরি করা সম্ভব বলে মনে করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

গত বছর নাজমুল হোসেন শান্তর স্থলাভিষিক্ত হওয়ার পর থেকেই মিরাজের নেতৃত্ব নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। কোচ ফিল সিমন্স জানিয়েছেন, এই পাকিস্তান সিরিজ দিয়েই আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ। তবে সেই বিশ্বকাপ পর্যন্ত মিরাজ অধিনায়ক থাকবেন কি না, তা নিয়ে খোদ তার কথাতেই ঝরে পড়ল অনিশ্চয়তার সুর।

অধিনায়ক হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে মিরাজ বলেন, “নেতৃত্বের বিষয়টি আমার একার হাতে নেই। ক্রিকেট বোর্ড এখনো এই নিয়ে আমার সাথে কোনো আলোচনা করেনি। সামনে সিরিজটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, হয়তো সিরিজের পরই তারা সিদ্ধান্ত নেবেন।”

তবে দলের ভালোর জন্য যে লম্বা সময়ের পরিকল্পনা প্রয়োজন, সেটিও মনে করিয়ে দিয়েছেন তিনি। মিরাজের মতে, যাকে দায়িত্ব দেওয়া হোক না কেন, তাকে পর্যাপ্ত সময় দিলে একটি সুন্দর দল গঠন করা সহজ হয়। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটি হারলে মিরাজের অধিনায়কত্ব টিকিয়ে রাখা কঠিন হতে পারে—এমন বাস্তবতার আঁচ হয়তো তিনি নিজেও পাচ্ছেন।

নিজের পারফরম্যান্স এবং দলের অবস্থা নিয়ে মিরাজ আরও যোগ করেন, “আমাকে যতদিন দায়িত্ব দেওয়া হয়েছে, চেষ্টা করব দলকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে। প্রথম দুই সিরিজে আমরা ভালো করতে পারিনি, তবে সবশেষ সিরিজে আমরা জিতেছি। এই সিরিজটি শুধু আমার জন্য নয়, পুরো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সামনে বিশ্বকাপ আছে, আর সরাসরি কোয়ালিফাই করাটাই এখন আমাদের বড় লক্ষ্য। অধিনায়ক যে-ই হোক না কেন, দলের স্বার্থই সবার আগে।”

সর্বশেষ সংবাদ

বিসিবি’র নির্বাচিত পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে সভাপতি করে

সিলেটের মাঠে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও শ্রীলঙ্কার মেয়েদের সামনে

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের লড়াইয়ের আগে আতলেতিকো মাদ্রিদ শিবিরে

ক্রিকেট

বিসিবি’র নির্বাচিত পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে সভাপতি করে গঠিত

ক্রিকেট

সিলেটের মাঠে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও শ্রীলঙ্কার মেয়েদের সামনে সুবিধা

ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের লড়াইয়ের আগে আতলেতিকো মাদ্রিদ শিবিরে স্বস্তির

অন্যান্য

গ্র্যান্ডমাস্টার হওয়ার দৌড়ে আরও একবার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হলো