BN

এবারের আইপিএলে বৈভবের বড় পরীক্ষা দেখছেন উথাপ্পা

এবারের আইপিএলে বৈভবের বড় পরীক্ষা দেখছেন উথাপ্পা

আসন্ন আইপিএলে ভারতের বিস্ময় বালক বৈভব সুরিয়াভানশির জন্য পথটা মোটেও সহজ হবে

আসন্ন আইপিএলে ভারতের বিস্ময় বালক বৈভব সুরিয়াভানশির জন্য পথটা মোটেও সহজ হবে না বলে মনে করছেন সাবেক ওপেনার রবিন উথাপ্পা। গত আসরে এই কিশোর ক্রিকেটারকে নিয়ে যে রোমাঞ্চ আর উন্মাদনা ছিল, এবারের বাস্তবতা তার চেয়ে একদম আলাদা হতে যাচ্ছে বলে তার ধারণা।

গেল আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে মাত্র ১৩-১৪ বছর বয়সেই ২২ গজে ঝড় তুলেছিলেন বৈভব। ৩৫ বলে সেঞ্চুরিসহ সাত ইনিংসে ২০৬ এর বেশি স্ট্রাইক রেটে ২৫২ রান করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। ১ কোটি ১০ লাখ রুপির এই ক্রিকেটার বয়সভিত্তিক দল থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটেও নিজের জাত চিনিয়েছেন।

তবে রবিন উথাপ্পার মতে, এবার প্রতিপক্ষ দলগুলো বৈভবের শক্তি আর দুর্বলতা নিয়ে বিস্তর গবেষণা করে মাঠে নামবে। গতবার যে ‘চমক’ বা ‘বিস্ময়’ ছিল, এবার সেই জায়গা নেবে আকাশচুম্বী প্রত্যাশার চাপ। স্টার স্পোর্টসের এক আলোচনায় উথাপ্পা বলেন,

“গত এক বছরে বৈভবের প্রতিটি ম্যাচ আমি খুব কাছ থেকে দেখেছি। সে অবশ্যই অসাধারণ প্রতিভাবান। তবে আমার মনে হয়, শুরুর দিকে সে ভাগ্যের কিছুটা সহায়তাও পেয়েছে। এবারের মৌসুমটা হবে তার জন্য সত্যিকারের শেখার সময়। সে রান হয়তো এবারও করবে, কিন্তু গতবারের মতো অদম্য মেজাজে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা কম।”

উথাপ্পার মতে, এবারের আইপিএলই ঠিক করে দেবে বৈভবের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ। প্রতিপক্ষের ট্যাকটিকস সামলে এই কিশোর ব্যাটার নিজেকে কীভাবে মেলে ধরেন, সেটাই হবে তার বড় পরীক্ষা।

এখন পর্যন্ত ১৮টি টি-টোয়েন্টি ম্যাচে তিনটি সেঞ্চুরিসহ ৭০১ রান করেছেন বৈভব, যার স্ট্রাইক রেট ২০৪ এর উপরে। আগামী ২৭ মার্চ তার ১৫ বছর পূর্ণ হবে, আর ঠিক তার তিন দিন পরেই গুয়াহাটিতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে তার দল।

সর্বশেষ সংবাদ

বায়ার্ন মিউনিখের ডাগআউটে এসে প্রথম দুই মৌসুমেই বুন্ডেসলিগার শিরোপা

মৌসুমের মাঝপথে খেই হারিয়ে ফেলা রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন

ন্যাথান স্মিথ গতিরোধ করার আপ্রাণ চেষ্টা চালালেন, কিন্তু ইয়র্কারটি

ফুটবল

বায়ার্ন মিউনিখের ডাগআউটে এসে প্রথম দুই মৌসুমেই বুন্ডেসলিগার শিরোপা জিতেছেন

ফুটবল

মৌসুমের মাঝপথে খেই হারিয়ে ফেলা রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন আলভারো

ক্রিকেট

ন্যাথান স্মিথ গতিরোধ করার আপ্রাণ চেষ্টা চালালেন, কিন্তু ইয়র্কারটি কোনোমতে

ক্রিকেট

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সোমবার দেখা গেল এক অদ্ভুত বৈপরীত্য। ইনিংস