BN

মাঠের জয়ের দিনে জরিমানার কবলে শ্রেয়াস আইয়ার

মাঠের জয়ের দিনে জরিমানার কবলে শ্রেয়াস আইয়ার

জয়ের আনন্দ ছাপিয়ে পাঞ্জাব কিংস অধিনায়কের জন্য কিছুটা দুঃসংবাদও এল। আইপিএলে নিজেদের

জয়ের আনন্দ ছাপিয়ে পাঞ্জাব কিংস অধিনায়কের জন্য কিছুটা দুঃসংবাদও এল। আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে মন্থর ওভার রেটের কারণে বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে শ্রেয়াস আইয়ারকে।

আইপিএলের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় পাঞ্জাব অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। আইপিএল আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী এই মৌসুমে এটিই তার দলের প্রথম ভুল যার জন্য এই শাস্তি।

মঙ্গলবার নিউ চান্ডিগড়ে গুজরাটের ইনিংস শেষ হতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছিল। অথচ আইপিএলের নিয়ম অনুসারে ২০তম ওভার শুরুর জন্য বরাদ্দ থাকে মাত্র এক ঘণ্টা ৩০ মিনিট। নির্দিষ্ট সময়ের মধ্যে খেলা শেষ করতে না পারায় শেষ ওভারে পাঞ্জাবকে ৩০ গজের বাইরে একজন ফিল্ডার কম নিয়ে বোলিং করতে হয়েছে।

পাঞ্জাবের পেসার আর্শদিপ সিংয়ের জন্য সেই শেষ ওভারটি ছিল বেশ কঠিন। ওভারটি শেষ করতে তিনি মোট ১১টি বল করেন যা আইপিএলের ইতিহাসে যৌথভাবে দীর্ঘতম ওভার। নিজের এই স্পেলে তিনি মোট সাতটি ওয়াইড দিয়েছেন এবং শেষ ওভারে একটি ‘নো’ বলও ছিল।

তবে মাঠের এই প্রতিকূলতা আর জরিমানার মাঝেও দিনশেষে পাঞ্জাব কিংসের মুখে হাসি ফুটেছে। কুপার কনোলির অনবদ্য ব্যাটিংয়ে গুজরাটকে ১৬২ রানে আটকে রেখে ৩ উইকেটের জয় পায় পাঞ্জাব। ফলে জরিমানার তিক্ততা থাকলেও জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে পারল শ্রেয়াস আইয়ারের দল।

সর্বশেষ সংবাদ

বায়ার্ন মিউনিখের ডাগআউটে এসে প্রথম দুই মৌসুমেই বুন্ডেসলিগার শিরোপা

মৌসুমের মাঝপথে খেই হারিয়ে ফেলা রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন

ন্যাথান স্মিথ গতিরোধ করার আপ্রাণ চেষ্টা চালালেন, কিন্তু ইয়র্কারটি

ফুটবল

বায়ার্ন মিউনিখের ডাগআউটে এসে প্রথম দুই মৌসুমেই বুন্ডেসলিগার শিরোপা জিতেছেন

ফুটবল

মৌসুমের মাঝপথে খেই হারিয়ে ফেলা রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন আলভারো

ক্রিকেট

ন্যাথান স্মিথ গতিরোধ করার আপ্রাণ চেষ্টা চালালেন, কিন্তু ইয়র্কারটি কোনোমতে

ক্রিকেট

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সোমবার দেখা গেল এক অদ্ভুত বৈপরীত্য। ইনিংস