BN

পিএসএলে ওপেনিংয়ে ফিরেই পারভেজের ১৯ বলে ৪৫ রানের ঝড়

পিএসএলে ওপেনিংয়ে ফিরেই পারভেজের ১৯ বলে ৪৫ রানের ঝড়

পিএসএলে নিজের পছন্দের পজিশন ওপেনিংয়ে ফেরার সুযোগটা কী দারুণভাবেই না কাজে লাগালেন

পিএসএলে নিজের পছন্দের পজিশন ওপেনিংয়ে ফেরার সুযোগটা কী দারুণভাবেই না কাজে লাগালেন পারভেজ হোসেন। প্রথম দুই ম্যাচে চারে নেমে সুবিধা করতে না পারলেও, এবার ওপেনিংয়ে নামতেই দেখা গেল তার সেই বিধ্বংসী রূপ। লাহোর কালান্দার্সের হয়ে মুলতান সুলতানসের বিপক্ষে রীতিমতো তান্ডব চালিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বৃষ্টির বাগড়ায় ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল ১৩ ওভারে। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিল লাহোর। যদিও প্রথম ওভারের স্ট্রাইক বেশি পেয়েছিলেন মোহাম্মদ নাইম, তবে পরের ওভারগুলো থেকে শুরু হয় পারভেজের ব্যাটিং প্রদর্শনী। মাত্র ১৯ বল খেলে ৪৫ রানের একটি টর্নেডো ইনিংস খেলেন তিনি। তার এই ঝোড়ো ইনিংসটি সাজানো ছিল ৫টি বিশাল ছক্কা আর ২টি চারে।

ইনিংসের চতুর্থ ওভারে মোহাম্মদ নেওয়াজের ওপর চড়াও হয়ে টানা দুটি ছক্কা ও একটি চার মারেন পারভেজ। পরের ওভারে আরেক স্পিনার ফয়সাল আকরামকে তো টানা তিন বলে তিনটি ছক্কা হাঁকিয়ে গ্যালারিতে উন্মাদনা ছড়িয়ে দেন তিনি। মূলত ফাখার জামান নিষিদ্ধ হওয়ায় ওপেনিংয়ে সুযোগ পান পারভেজ। ২৩ বছর বয়সী এই ব্যাটার বুঝিয়ে দিলেন, টপ অর্ডারেই তিনি সবচেয়ে বেশি কার্যকর।

এর আগে হায়দরাবাদ ও করাচির বিপক্ষে মিডল অর্ডারে নেমে বড় স্কোর করতে ব্যর্থ হয়েছিলেন পারভেজ। তবে বিপিএলের ফর্ম যে তিনি পাকিস্তানেও বয়ে এনেছেন, ১৯ বলের এই ঝড়ই তার প্রমাণ। ১ উইকেটে ৮৬ রানের সময় সাজঘরে ফিরলেও ততক্ষণে দলকে এক বিশাল সংগ্রহের ভিত গড়ে দিয়ে যান বাংলাদেশের এই তরুণ তুর্কি।

সর্বশেষ সংবাদ

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার

ফুটবল

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন

ফুটবল

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই

ফুটবল

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার নাপোলির

ফুটবল

নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেও ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে দ্বিতীয়