BN

ভারতীয় বোর্ডের সাথে দূরত্ব কমাতে বিসিবির বিশেষ চিঠি

ভারতীয় বোর্ডের সাথে দূরত্ব কমাতে বিসিবির বিশেষ চিঠি

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং পরবর্তীতে নিরাপত্তা ইস্যু দেখিয়ে বাংলাদেশের

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং পরবর্তীতে নিরাপত্তা ইস্যু দেখিয়ে বাংলাদেশের ভারত সফরে না যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কে যে ফাটল ধরেছিল, তা জোড়া লাগানোর উদ্যোগ নিয়েছে বিসিবি। বিশেষ করে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বিসিসিআইয়ের সঙ্গে বিসিবির সম্পর্কের চরম অবনতি ঘটিয়েছিল।

তবে বরফ গলাতে এবার বিসিবিই প্রথম পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) একটি চিঠি পাঠিয়েছে তারা। সেখানে দুই দেশের মধ্যে নির্ধারিত সিরিজগুলোর বাইরেও নতুন কোনো টুর্নামেন্ট বা দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা যায় কি না, সেই প্রস্তাব দেওয়া হয়েছে। বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান নাজমুল আবেদীন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এটি মূলত নিয়মিত যোগাযোগের একটি অংশ। তিনি আরও যোগ করেন যে, সামনে ছেলেদের সিরিজ আছে এবং মেয়েদের স্থগিত হওয়া সফরসহ আরও নতুন কিছু পরিকল্পনা নিয়ে তারা ভারতীয় বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোতেও এই চিঠি নিয়ে বেশ চর্চা হচ্ছে এবং তারা একে সম্পর্কের উন্নতির ইঙ্গিত হিসেবেই দেখছে। যদিও বিসিসিআই এখনো আনুষ্ঠানিকভাবে এই চিঠির কোনো জবাব দেয়নি।

উল্লেখ্য যে, গত বছরের শেষদিকে এফটিপির সূচি অনুযায়ী বাংলাদেশ নারী দলের ভারত সফরের কথা থাকলেও সম্পর্কের টানাপোড়েনে তা আর আলোর মুখ দেখেনি। এমনকি আগস্টে ভারতীয় দলের বাংলাদেশ সফরটিও পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে নেওয়া হয়েছিল। বিসিবির বর্তমান এই তৎপরতা সফল হলে দুই দেশের ক্রিকেটে আবারও সুদিন ফিরবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

বায়ার্ন মিউনিখের ডাগআউটে এসে প্রথম দুই মৌসুমেই বুন্ডেসলিগার শিরোপা

মৌসুমের মাঝপথে খেই হারিয়ে ফেলা রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন

ন্যাথান স্মিথ গতিরোধ করার আপ্রাণ চেষ্টা চালালেন, কিন্তু ইয়র্কারটি

ফুটবল

বায়ার্ন মিউনিখের ডাগআউটে এসে প্রথম দুই মৌসুমেই বুন্ডেসলিগার শিরোপা জিতেছেন

ফুটবল

মৌসুমের মাঝপথে খেই হারিয়ে ফেলা রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন আলভারো

ক্রিকেট

ন্যাথান স্মিথ গতিরোধ করার আপ্রাণ চেষ্টা চালালেন, কিন্তু ইয়র্কারটি কোনোমতে

ক্রিকেট

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সোমবার দেখা গেল এক অদ্ভুত বৈপরীত্য। ইনিংস