BN

চোটের পরীক্ষা দিতে অস্ট্রেলিয়ায় কামিন্স এবং অনিশ্চয়তায় হায়দরাবাদ

চোটের পরীক্ষা দিতে অস্ট্রেলিয়ায় কামিন্স এবং অনিশ্চয়তায় হায়দরাবাদ

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল অভিযান শুরুর আগেই স্কোয়াডে যোগ দিয়েছিলেন প্যাট কামিন্স।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল অভিযান শুরুর আগেই স্কোয়াডে যোগ দিয়েছিলেন প্যাট কামিন্স। কিন্তু পিঠের পুরোনো চোটের কারণে এখনো মাঠেই নামা হয়নি এই অসি পেসারের। কোনো ম্যাচ না খেলেই এবার হুট করে দেশে ফিরে গেছেন তিনি। মূলত তার পিঠের বর্তমান অবস্থা বুঝতে শেষবারের মতো স্ক্যান করাতেই এই সিদ্ধান্ত।

দীর্ঘদিন ধরেই পিঠের সমস্যায় ভুগছেন কামিন্স। গত জুলাই থেকে এখন পর্যন্ত তিনি মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছেন, যেটি ছিল গত ডিসেম্বরের অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট। ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী, কামিন্সের এই স্ক্যান করানোর বিষয়টি আগে থেকেই ঠিক করা ছিল এবং এটি সরাসরি ক্রিকেট অস্ট্রেলিয়ার তত্ত্বাবধানে হতে হবে। গত বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হায়দরাবাদের ম্যাচের পরই তিনি দলের ক্যাম্প ছেড়ে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হন।

সবকিছু যদি পরিকল্পনা অনুযায়ী চলে এবং ক্রিকেট অস্ট্রেলিয়া সবুজ সংকেত দেয়, তবে আগামী ১৭ এপ্রিল আবারও হায়দরাবাদ শিবিরে যোগ দেবেন কামিন্স। আসলে আইপিএল শুরুর আগেই এই তারকা পেসার জানিয়েছিলেন যে, নতুন কোনো জটিলতা তৈরি না হলে তিনি টুর্নামেন্টের দ্বিতীয় ভাগে মাঠে নামবেন। এমনকি দল যদি ফাইনালে ওঠে, তবে সেই গুরুত্বপূর্ণ ধাপেও তাকে পাওয়া যাবে।

গত ২৮ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়ে হায়দরাবাদ তাদের যাত্রা শুরু করে। কামিন্স দলের সাথে থেকে নিয়মিত অনুশীলন এবং বোলিং করলেও ম্যাচ খেলার মতো ফিট ছিলেন না। বর্তমানে দুই ম্যাচের একটিতে জিতে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে আছে হায়দরাবাদ। কামিন্সের অনুপস্থিতি নিশ্চিত হওয়ার পরই ইশান কিষানকে দলের অধিনায়ক করা হয় এবং সামনের ম্যাচগুলোতেও তিনিই দলকে নেতৃত্ব দেবেন।

সর্বশেষ সংবাদ

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার

ফুটবল

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন

ফুটবল

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই

ফুটবল

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার নাপোলির

ফুটবল

নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেও ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে দ্বিতীয়