BN

মুলতানকে হারিয়ে দেশে ফিরছেন নাহিদ রানা ও শরিফুল ইসলাম

মুলতানকে হারিয়ে দেশে ফিরছেন নাহিদ রানা ও শরিফুল ইসলাম

পিএসএল ছেড়ে দেশে ফেরার আগে বল হাতে দুর্দান্ত এক রাত পার করলেন

পিএসএল ছেড়ে দেশে ফেরার আগে বল হাতে দুর্দান্ত এক রাত পার করলেন নাহিদ রানা। মুলতান সুলতান্সের বিপক্ষে পেশাওয়ার জালমির জয়ে বড় ভূমিকা রেখেছেন এই গতিময় পেসার। অন্যদিকে, প্রথম ওভারে কিছুটা খরুচে হলেও পরের স্পেলগুলোতে দারুণ আঁটসাঁট বোলিং করেছেন শরিফুল ইসলাম।

করাচিতে সোমবার মুলতানকে ২৪ রানে হারিয়েছে পেশাওয়ার। ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন নাহিদ। আর উইকেট না পেলেও ৪ ওভারে ২৭ রান দিয়ে রান আটকে রাখার কাজটা ভালোভাবেই করেছেন শরিফুল। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজে অংশ নিতে এখন ঢাকা ফিরছেন এই দুই পেসার।

মুলতানের ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে দুটি চার হজম করেছিলেন শরিফুল। তবে চতুর্থ ওভারে ফিরে মাত্র ৫ রান দিয়ে ঘুরে দাঁড়ান তিনি। পাওয়ার প্লে-র শেষ ওভারে এক চারসহ দেন ৮ রান। প্রথম স্পেলের ৩ ওভারে ২৩ রান খরচ করেন এই বাঁহাতি পেসার।

নবম ওভারে প্রথমবার আক্রমণে আসেন নাহিদ রানা। ওভারের প্রথম চার বলই ডট দিয়ে মুলতান ব্যাটারদের চাপে ফেলেন তিনি। শেষ দুই বলে এক চারসহ ৫ রান দেন এই তরুণ গতিদানব। পরের ওভারে অবশ্য এক চারসহ ১১ রান খরচ করেন তিনি।

ম্যাচের শেষ ৪ ওভারে মুলতানের প্রয়োজন ছিল ৪৬ রান। জয়ের এই সমীকরণ মেলাতে দেননি বাংলাদেশের দুই পেসার। ১৭তম ওভারে এসে মাত্র ৬ রান দিয়ে আরাফাত মিনহাসকে প্যাভিলিয়নে ফেরত পাঠান নাহিদ। ১৮তম ওভারে শরিফুল খরচ করেন মাত্র ৫ রান, যা মুলতানের জন্য ম্যাচটি কঠিন করে তোলে।

১৯তম ওভারে নাহিদ ছিলেন আরও বিধ্বংসী। প্রথম তিন বল ডট দেওয়ার পর মোহাম্মদ নওয়াজ কেবল এক রান নিতে পারেন। ওভারের শেষ বলে মোহাম্মদ ওয়াসিমকে কট বিহাইন্ড করে নিজের দ্বিতীয় শিকার বানান নাহিদ। ১৯৬ রান তাড়ায় নেমে শেষ পর্যন্ত ১৭২ রানেই থেমে যায় মুলতান সুলতান্স।

সর্বশেষ সংবাদ

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার

ফুটবল

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন

ফুটবল

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই

ফুটবল

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার নাপোলির

ফুটবল

নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেও ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে দ্বিতীয়