BN

আইসিসি মাসসেরার মুকুট জিতলেন সাঞ্জু স্যামসন ও অ্যামেলিয়া কার

আইসিসি মাসসেরার মুকুট জিতলেন সাঞ্জু স্যামসন ও অ্যামেলিয়া কার

টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষদিকে অতিমানবীয় পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন সাঞ্জু স্যামসন। জাসপ্রিত বুমরাহ ও

টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষদিকে অতিমানবীয় পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন সাঞ্জু স্যামসন। জাসপ্রিত বুমরাহ ও দক্ষিণ আফ্রিকার কনর এস্তেহেইজেনকে পেছনে ফেলে প্রথমবারের মতো আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন এই ভারতীয় ওপেনার। অন্যদিকে, নারী ক্রিকেটে মাসসেরার পুরস্কার জিতেছেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার অ্যামেলিয়া কার।

মঙ্গলবার গত মাসের সেরা নারী ও পুরুষ ক্রিকেটারের নাম ঘোষণা করে আইসিসি। মেয়েদের বিভাগে অস্ট্রেলিয়ার বেথ মুনি ও দক্ষিণ আফ্রিকার আয়াবঙ্গা খাকাকে হারিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন কার।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে স্যামসনের অবদান ছিল অনস্বীকার্য। টুর্নামেন্টের শুরুতে একাদশে সুযোগ না পেলেও শেষদিকে ফিরে দলের ভাগ্য বদলে দেন তিনি। সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার না মানা ৯৭ রানের ইনিংস খেলে ভারতকে সেমি-ফাইনালে তোলেন এই কিপার-ব্যাটসম্যান। নকআউট পর্বেও তার ব্যাট ছিল চনমনে; সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৮৯ এবং ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষেও ঠিক ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। আসরে পাঁচ ইনিংসে ৩২১ রান করে টুর্নামেন্ট সেরা হওয়ার পাশাপাশি এবার মাসসেরার মুকুটও মাথায় তুললেন স্যামসন।

নিউজিল্যান্ড অধিনায়ক অ্যামেলিয়া কার গত মাসে ব্যাটে-বলে ছিলেন অবিশ্বাস্য ফর্মে। চার ওয়ানডেতে ১৭৬ রান করার পাশাপাশি লেগ স্পিনে মাত্র ৩.৭৭ ইকোনমিতে শিকার করেন ১৮টি উইকেট! জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে একচেটিয়া আধিপত্য দেখিয়ে সিরিজ সেরার পুরস্কারও জেতেন তিনি। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ১৫৮ স্ট্রাইক রেটে ২৭৬ রান ও ৬টি উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন এই কিউই অলরাউন্ডার।

সর্বশেষ সংবাদ

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না।

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন

ক্রিকেট

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

ক্রিকেট

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না। আফগানিস্তানের

ক্রিকেট

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন ধন্দে

ক্রিকেট

সিলেট টেস্টের চতুর্থ দিন মাঠে ব্যাট-বলের হাড্ডাহাড্ডি লড়াই তো চলছিলই,