BN

আন্তর্জাতিক ক্রিকেটকে ‘গুডবাই’ বললেন রুবেল হোসেন

আন্তর্জাতিক ক্রিকেটকে ‘গুডবাই’ বললেন রুবেল হোসেন

রুবেল হোসেন এখনো মাঠ ছাড়েননি—অনেকে হয়তো এই তথ্যটি ভুলেই গিয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট

রুবেল হোসেন এখনো মাঠ ছাড়েননি—অনেকে হয়তো এই তথ্যটি ভুলেই গিয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েই যেন সবাইকে মনে করিয়ে দিলেন যে তিনি একজন সক্রিয় ক্রিকেটার ছিলেন। ৩৬ বছর বয়সী এই গতি তারকা অবশেষে জাতীয় দলের জার্সিকে বিদায় বললেন। তবে এখনই পুরোপুরি প্যাড-গ্লাভস তুলে রাখছেন না; ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

২০২১ সালের এপ্রিলে নিউজিল্যান্ড সফরে শেষবার বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন রুবেল। কাকতালীয়ভাবে ৪ বছর পর সেই নিউজিল্যান্ড যখন বাংলাদেশের মাটিতে পা রেখেছে, তখনই তিনি বিদায়ের ঘোষণা দিলেন। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় রুবেল তার সিদ্ধান্তের কথা জানান।

তিনি লিখেছেন, “জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম। তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। আশা করি বাকি সময়টাতেও এভাবেই আপনাদের পাশে পাব।”

‘পেসার হান্ট’ থেকে উঠে আসা রুবেলের ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকটা ছিল রাজকীয়। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডে অভিষেকেই ৪ উইকেট শিকার করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। এরপর সেই স্লিঙ্গিং অ্যাকশন আর দুর্দান্ত গতির কারণে দ্রুতই তিন ফরম্যাটে অপরিহার্য হয়ে ওঠেন।

টেস্ট বা টি-টোয়েন্টিতে খুব একটা সুবিধা করতে না পারলেও ওয়ানডেতে রুবেল ছিলেন বাংলাদেশের অন্যতম ম্যাচ উইনার। ২০১০ সালে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার ম্যাচে শেষ ওভারে তার সেই রোমাঞ্চকর বোলিং কিংবা ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিকসহ ২৬ রানে ৬ উইকেট—এসবই স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যৌথভাবে এটি এখনো ওয়ানডেতে বাংলাদেশের সেরা বোলিং ফিগার।

তবে সব ছাপিয়ে ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তার সেই অবিস্মরণীয় স্পেলটি দেশের ক্রিকেট ইতিহাসের সেরা মুহূর্তগুলোর একটি। অ্যাডিলেডে সেদিন রুবেলের দুই বিষাক্ত ডেলিভারিতে ইংল্যান্ডের স্টাম্প উড়ে যাওয়ার সাথে সাথে প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রাখে বাংলাদেশ। মাঠের বাইরের নানা বিতর্ক আর কারাবাসের পর জামিনে বেরিয়ে বিশ্বকাপে এমন বীরত্ব তাকে রাতারাতি নায়কের মর্যাদা দিয়েছিল।

পরিসংখ্যান বলছে, ১০৪ ওয়ানডেতে ১২৯টি উইকেট নিয়েছেন রুবেল। ২৭ টেস্টে ৩৬ উইকেট এবং ২৮ টি-টোয়েন্টিতে ২৮টি উইকেট তার ঝুলিতে। ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা বললেও রুবেলের জন্য পথটা খুব একটা সহজ নয়। গত দুই বছরে মাত্র একটি ঘরোয়া ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন তিনি, যা ছিল প্রায় ১৫ মাস আগে। এখন নতুন করে ঘরোয়া লিগগুলোতে তিনি কতটা সুযোগ পাবেন, সেটাই বড় প্রশ্ন।

সর্বশেষ সংবাদ

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না।

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন

ক্রিকেট

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

ক্রিকেট

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না। আফগানিস্তানের

ক্রিকেট

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন ধন্দে

ক্রিকেট

সিলেট টেস্টের চতুর্থ দিন মাঠে ব্যাট-বলের হাড্ডাহাড্ডি লড়াই তো চলছিলই,