BN

ফিফটির ‘সেঞ্চুরি’ পূর্ণ করলেন বাবর আজম

ফিফটির ‘সেঞ্চুরি’ পূর্ণ করলেন বাবর আজম

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম। বিশ্বের মাত্র

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম। বিশ্বের মাত্র চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এই ফরম্যাটে ১০০টি ফিফটি করার গৌরব অর্জন করেছেন পাকিস্তানের এই তারকা ক্রিকেটার।

বুধবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে রান তাড়াকালে লেগ স্পিনার আবরার আহমেদকে বাউন্ডারি মেরে নিজের অর্ধশতক পূর্ণ করেন বাবর। পেশাওয়ার জালমি অধিনায়কের এই চার মারার মুহূর্তটিই তাকে পৌঁছে দেয় ফিফটির সেঞ্চুরিতে। মাত্র ৩৪১ ইনিংসে এই অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছালেন তিনি।

বাবরের আগে গত রবিবার আইপিএলে খেলার সময় এই তালিকায় নাম লিখিয়েছেন জস বাটলার। তবে ইংলিশ এই ব্যাটসম্যানের ১০০টি ফিফটি করতে লেগেছে ৪৬৮ ইনিংস। বাবর তার চেয়েও অনেক দ্রুত এই মাইলফলক ছুঁলেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ফিফটির মালিক এখন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ৪৩৫ ইনিংসে তার ফিফটি সংখ্যা ১১৬টি। ৪০২ ইনিংসে ১০৭টি ফিফটি নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন ভারতীয় গ্রেট বিরাট কোহলি। বুধবার আইপিএলে কোহলি ১০৮তম ফিফটির খুব কাছে গিয়েও ৪৯ রানে আউট হয়ে যান।

সর্বশেষ সংবাদ

উগো একিটিকে যখন স্ট্রেচারে করে মাঠ ছাড়ছিলেন, তখনই আশঙ্কা

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ভিরাট কোহলি খেলতে পারবেন কি

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন বাবর

ফুটবল

উগো একিটিকে যখন স্ট্রেচারে করে মাঠ ছাড়ছিলেন, তখনই আশঙ্কা করা

ক্রিকেট

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ভিরাট কোহলি খেলতে পারবেন কি না,

ক্রিকেট

রুবেল হোসেন এখনো মাঠ ছাড়েননি—অনেকে হয়তো এই তথ্যটি ভুলেই গিয়েছিলেন।

ক্রিকেট

মুখমণ্ডলের গুরুতর চোট কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে