BN

সাত বছর পর কোহলিকে ছাড়া একাদশ সাজালো বেঙ্গালুরু

সাত বছর পর কোহলিকে ছাড়া একাদশ সাজালো বেঙ্গালুরু

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ভিরাট কোহলি খেলতে পারবেন কি না, তা নিয়ে

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ভিরাট কোহলি খেলতে পারবেন কি না, তা নিয়ে ভক্তদের মাঝে জল্পনাকল্পনার শেষ ছিল না। শেষ পর্যন্ত এই তারকা ব্যাটসম্যানকে ছাড়াই মূল একাদশ সাজিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে আশার কথা হলো, পাঁচ জনের ‘ইম্প্যাক্ট সাব’ তালিকায় রাখা হয়েছে তাকে।

২০০৮ সালে আইপিএলের শুরু থেকেই বেঙ্গালুরুর অবিচ্ছেদ্য অংশ কোহলি। ২০১৭ সালের এপ্রিলের পর এই প্রথম তাকে ছাড়া কোনো ম্যাচে মাঠে নামল দলটি। সেবার কাঁধের চোটের কারণে বাইরে থাকতে হয়েছিল তাকে। সব মিলিয়ে আইপিএলের দীর্ঘ ইতিহাসে এই নিয়ে মাত্র পঞ্চমবার কোহলিকে ছাড়া একাদশ সাজাতে হলো বেঙ্গালুরুকে।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গত ম্যাচে অ্যাঙ্কেলে সামান্য চোট পেয়েছিলেন ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যান। সেদিন ৩৮ বলে ৫০ রানের কার্যকরী এক ইনিংস খেললেও মুম্বাইয়ের ব্যাটিংয়ের সময় তাকে ফিল্ডিংয়ে দেখা যায়নি। লক্ষ্ণৌর বিপক্ষে বুধবার টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গালুরু। ধারণা করা হচ্ছে, নিজেদের ব্যাটিংয়ের সময় কোহলিকে ‘ইম্প্যাক্ট সাব’ হিসেবে মাঠে নামানো হতে পারে।

এবারের আইপিএলে এখন পর্যন্ত দারুণ ছন্দে আছেন কোহলি। প্রথম চার ম্যাচে ১৬২.৭২ স্ট্রাইক রেটে করেছেন ১৭৯ রান, যার মধ্যে রয়েছে দুটি ঝকঝকে ফিফটি।

সর্বশেষ সংবাদ

উগো একিটিকে যখন স্ট্রেচারে করে মাঠ ছাড়ছিলেন, তখনই আশঙ্কা

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ভিরাট কোহলি খেলতে পারবেন কি

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন বাবর

ফুটবল

উগো একিটিকে যখন স্ট্রেচারে করে মাঠ ছাড়ছিলেন, তখনই আশঙ্কা করা

ক্রিকেট

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম।

ক্রিকেট

রুবেল হোসেন এখনো মাঠ ছাড়েননি—অনেকে হয়তো এই তথ্যটি ভুলেই গিয়েছিলেন।

ক্রিকেট

মুখমণ্ডলের গুরুতর চোট কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে