BN

শ্রেয়াসকে দলে না রাখা ভারতেরই ক্ষতি ও নির্বাচকদের ধুয়ে দিলেন অশ্বিন

শ্রেয়াসকে দলে না রাখা ভারতেরই ক্ষতি ও নির্বাচকদের ধুয়ে দিলেন অশ্বিন

ভারতের টি-টোয়েন্টি দলে শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতি নিয়ে নতুন করে বিতর্কের ঝড় তুলেছেন

ভারতের টি-টোয়েন্টি দলে শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতি নিয়ে নতুন করে বিতর্কের ঝড় তুলেছেন দেশটির কিংবদন্তি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। চলতি আইপিএলে শ্রেয়াসের অবিশ্বাস্য ধারাবাহিকতা দেখে অশ্বিনের সোজাসাপ্টা কথা—শ্রেয়াসকে জাতীয় দলের বাইরে রাখা এখন আর তার নিজের নয়, বরং খোদ ভারতীয় দলেরই ক্ষতি।

প্রায় আড়াই বছর ধরে কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ব্রাত্য হয়ে আছেন শ্রেয়াস। ২০২৩ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর আর ভারতের নীল জার্সিতে এই ফরম্যাটে তাকে দেখা যায়নি। অথচ গত আইপিএলে পাঞ্জাব কিংসকে ফাইনালে তোলার পথে ১৭ ইনিংসে ১৭৫.০৭ স্ট্রাইক রেটে ৬০৪ রান করেছিলেন তিনি। তবুও ২০২৪ এবং ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে ছাড়াই শিরোপা জিতেছে ভারত।

এবারের আইপিএলেও পাঞ্জাব কিংসের হয়ে স্বপ্নের মতো শুরু করেছেন শ্রেয়াস। টানা তিন ম্যাচে রান তাড়া করতে নেমে ফিফটি করে দলকে অপরাজিত রেখেছেন তিনি। তার এমন পারফরম্যান্স দেখে ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া তো তাকে ‘নতুন রান চেইস মাস্টার’ উপাধিই দিয়ে ফেলেছেন।

ইএসপিএনক্রিকইনফোর এক আলোচনায় অশ্বিন বলেন, “আমি শুধু একটা কথাই বলতে চাই। এখন যদি সে জাতীয় দলে জায়গা না পায়, তবে সেটা আর তার ক্ষতি নয়; সেটা আমাদেরই ক্ষতি। পাঞ্জাব কিংসের হয়ে সে যা করছে, সেটা ভারতীয় দলে না দেখাটা হতাশার।”

দল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে নির্বাচকদের পরামর্শ দিয়ে অশ্বিন আরও যোগ করেন, “কাউকে দলে নিতে হলে আগে তার নাম লিখে ফেলুন। কে বাদ পড়ল সেটা নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই। ইয়াশাসভি জয়সওয়ালের মতো প্রতিভাবানরা তো আছেই, কিন্তু আইয়ার কি টি-টোয়েন্টি দলে থাকার মতো যথেষ্ট যোগ্য নন? অবশ্যই হ্যাঁ। তাই তালিকায় আগে তার নাম রাখুন, বাকিটা পরে ভাবলেও চলবে।”

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে

রাজশাহীতে প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী ক্রিকেট ম্যাচ আয়োজনের রোমাঞ্চ

দেশের ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে

ক্রিকেট

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন

ক্রিকেট

রাজশাহীতে প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী ক্রিকেট ম্যাচ আয়োজনের রোমাঞ্চ এখন

ফুটবল

দেশের ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে বাংলাদেশ

ফুটবল

ম্যানচেস্টার সিটির গত আট মৌসুমের সোনালী পথচলার অন্যতম রূপকার বের্নার্দো