BN

কিউইদের ‘বি’ বা ‘সি’ দল বলতে নারাজ টাইগার পেসার শরিফুল ইসলাম

কিউইদের ‘বি’ বা ‘সি’ দল বলতে নারাজ টাইগার পেসার শরিফুল ইসলাম

নিউজিল্যান্ডের এই দলটি তাদের দ্বিতীয় সারির নাকি তৃতীয় সারির—তা নিয়ে বাইরে অনেক

নিউজিল্যান্ডের এই দলটি তাদের দ্বিতীয় সারির নাকি তৃতীয় সারির—তা নিয়ে বাইরে অনেক বিতর্ক হতে পারে, কিন্তু বাংলাদেশ দলের কাছে তারা মোটেও খাটো কোনো প্রতিপক্ষ নয়। সিরিজের প্রথম ওয়ানডেতে হারের পর সেই বাস্তবতা এখন আরও স্পষ্ট। পেসার শরিফুল ইসলামও মনে করিয়ে দিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে সহজ দল বা দুর্বল প্রতিপক্ষ বলে আদতে কিছু নেই।

আইপিএল ও পিএসএলের ব্যস্ততার কারণে নিয়মিত ১৬-১৭ জন ক্রিকেটারকে ছাড়াই এবার বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড। এই অনভিজ্ঞ দল নিয়ে সিরিজ শুরুর আগে অনেক আলোচনা-সমালোচনা হলেও মাঠের লড়াইয়ে কিউইরা ঠিকই ২৬ রানে হারিয়ে দিয়েছে স্বাগতিকদের।

সিরিজ শুরুর আগেই কোচ ফিল সিমন্স এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছিলেন, নিউজিল্যান্ডের এই দলটিকে তারা পূর্ণশক্তির দলের মতোই সমীহ করছেন। প্রথম ম্যাচের পরাজয় সেই কথাকে যেন আরও বেশি সত্য প্রমাণ করেছে।

সোমবারের গুরুত্বপূর্ণ দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শরিফুল ইসলাম বলেন, তারা কিউইদের মূল দল হিসেবেই বিবেচনা করছেন। তিনি বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে ‘সেকেন্ড টিম’ বা ‘থার্ড টিম’ বলে কিছু নেই। যারা জাতীয় দলে সুযোগ পেয়েছে, তারা ঘরোয়া ক্রিকেটে নিজেদের প্রমাণ করেই এখানে এসেছে। আমাদের হাতে এখনও দুটি ম্যাচ আছে এবং ঘুরে দাঁড়ানোর পূর্ণ সামর্থ্য আমাদের দলের রয়েছে।”

প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে সিরিজে সমতা ফেরাতে আত্মবিশ্বাসী শরিফুল। তাঁর ভাষ্যমতে, “একটা ম্যাচে হয়তো আমাদের ভুল হয়েছে। নিউজিল্যান্ড অবশ্যই ভালো দল, তবে আমরাও কোনো অংশে কম নই। আশা করি পরের ম্যাচেই আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াতে পারব।”

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি শুরু হবে আগামীকাল সোমবার বেলা ১১টায়।

সর্বশেষ সংবাদ

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না।

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন

ক্রিকেট

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

ক্রিকেট

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না। আফগানিস্তানের

ক্রিকেট

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন ধন্দে

ক্রিকেট

সিলেট টেস্টের চতুর্থ দিন মাঠে ব্যাট-বলের হাড্ডাহাড্ডি লড়াই তো চলছিলই,