BN

বিসিবির সিদ্ধান্তে অসন্তুষ্ট জাহানারা আর নারী ক্রিকেটারদের ‘নিরাপত্তা নীতি’র দাবি

বিসিবির সিদ্ধান্তে অসন্তুষ্ট জাহানারা আর নারী ক্রিকেটারদের ‘নিরাপত্তা নীতি’র দাবি

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে ক্রীড়াঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছিলেন জাতীয় দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম। দীর্ঘ তদন্ত শেষে বিসিবি মঞ্জুরুলকে আজীবনের জন্য নিষিদ্ধ করলেও, এই শাস্তিতে মোটেও সন্তুষ্ট নন জাহানারা। আজ ফেসবুক লাইভে এসে নিজের ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি মঞ্জুরুল ইসলামের সহযোগী অন্যদেরও শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

গত ২২ ফেব্রুয়ারি বিসিবি মঞ্জুরুলকে ক্রিকেটের সব ধরনের কর্মকাণ্ড থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেও এতদিন নীরব ছিলেন জাহানারা। আজ ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি বিসিবির প্রতি কৃতজ্ঞ যে তারা একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে এবং মঞ্জুকে শাস্তি দিয়েছে। কিন্তু আমি খুশি হতে পারছি না। আমার সাথে যা হয়েছে এবং আমি যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি, সেই তুলনায় এই শাস্তি অত্যন্ত সামান্য। আমি আরও কঠোর শাস্তি আশা করেছিলাম।”

জাহানারা অভিযোগ করেন, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত মঞ্জুরুল ও তাঁর অনুসারীদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে পদ্ধতিগতভাবে হেনস্তা করা হয়েছে। জাহানারা বলেন, “(আমাকে) সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে, এমনকি মানসিকভাবে অত্যাচার করে আমাকে চরম পর্যায়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।” তিনি আরও যোগ করেন, “নারী দলের সাবেক ম্যানেজার তৌহিদ মাহমুদ তো মারা গেছেন, আর মঞ্জুর সামান্য শাস্তি হয়েছে। কিন্তু তাঁর সহযোগী গ্রুপের তো কোনো বিচার বা শাস্তি হলো না।”

ভিডিও বার্তায় নারী দলের সাবেক প্রধান আবদুর রাজ্জাকের কিছু মন্তব্য নিয়েও তীব্র আপত্তি জানান জাহানারা। তাঁর দাবি, রাজ্জাক মন্তব্য করেছেন যে মঞ্জুর নাকি বেশি বড় শাস্তি হয়ে গেছে এবং নারী ক্রিকেটাররা ‘সমঝোতা’ করে খেলে। রাজ্জাকের এমন মন্তব্যকে নারী ক্রিকেটারদের জন্য অপমানজনক বলে মনে করেন সাবেক এই অধিনায়ক।

বর্তমানে অস্ট্রেলিয়াপ্রবাসী এই ক্রিকেটার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে তিনটি দাবি তুলে ধরেছেন। মঞ্জু ও তাঁর সহযোগী চক্রের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কঠোর বিচার, অন্যান্য ক্রীড়াঙ্গনের লাঞ্ছিত নারী অ্যাথলেটদের অভিযোগের তদন্ত এবং উন্নত বিশ্বের মতো নারী ও শিশুদের নিরাপত্তার জন্য ‘সেফগার্ডিং পলিসি’ চালুর অনুরোধ জানিয়েছেন তিনি। জাহানারার মতে, বিচার নিশ্চিত না হলে অনেক উদীয়মান নারী ক্রীড়াবিদ খেলাধুলা ছেড়ে দিতে বাধ্য হবেন।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে

রাজশাহীতে প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী ক্রিকেট ম্যাচ আয়োজনের রোমাঞ্চ

দেশের ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে

ক্রিকেট

রাজশাহীতে প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী ক্রিকেট ম্যাচ আয়োজনের রোমাঞ্চ এখন

ফুটবল

দেশের ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে বাংলাদেশ

ফুটবল

ম্যানচেস্টার সিটির গত আট মৌসুমের সোনালী পথচলার অন্যতম রূপকার বের্নার্দো

ক্রিকেট

অধিনায়ক মেহেদী হাসান মিরাজ যখন টসের জন্য মাঠের দিকে যাচ্ছিলেন,