BN

নিউজিল্যান্ডকে উড়িয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

নিউজিল্যান্ডকে উড়িয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সোমবার দেখা গেল এক অদ্ভুত বৈপরীত্য। ইনিংস শেষ করে

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সোমবার দেখা গেল এক অদ্ভুত বৈপরীত্য। ইনিংস শেষ করে যখন মাঠ ছাড়ছিলেন নাহিদ রানা, সতীর্থরা তাঁকে ঠেলে দিচ্ছিলেন সবার সামনে। সেই দীর্ঘদেহী ফাস্ট বোলার যেন লজ্জায় কুঁকড়ে যাচ্ছিলেন! লাজুক হাসি আর জড়তা নিয়ে কোনোমতে ফটোগ্রাফারদের সামনে বল উঁচিয়ে ধরলেন। অথচ মিনিট কয়েক আগেও এই ছেলেটির হাতে বল মানেই ছিল আগুনের গোলা। সেই আগুনেই পুড়ে ছারখার হয়ে গেছে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। নাহিদের ৫ উইকেটের সঙ্গে তানজিদ হাসান তামিমের বিধ্বংসী ব্যাটিংয়ে কিউইদের ৬ উইকেটে হারিয়ে সিরিজে দারুণভাবে সমতা ফিরিয়েছে বাংলাদেশ।

বৈশাখের তপ্ত দুপুরে যখন বাতাসের আর্দ্রতা আর রোদের তেজ নাভিশ্বাস তুলছিল, তখন নাহিদ রানা গতির ঝড় তুললেন। ১০ ওভার বল করে ৯ ওভারেই তাঁর গতি ছিল ১৪০ কিলোমিটারের ওপরে। এমনকি ১৪৬-১৪৭ কিলোমিটার গতিতেও বল করেছেন নিয়মিত। নাহিদের এই গতি আর বাউন্সের সামনে দাঁড়াতেই পারেনি কিউইরা; যার পুরস্কার হিসেবে তিনি পকেটে পুরেছেন ৫টি উইকেট। মুস্তাফিজুর রহমানের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ক্যারিয়ারের প্রথম ১০ ওয়ানডের মধ্যেই দুইবার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন এই তরুণ।

টস হেরে আগে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডকে শুরু থেকেই চাপে রেখেছিলেন তাসকিন ও শরিফুল। তবে নাহিদ রানা আক্রমণে এসেই দৃশ্যপট বদলে দেন। নিজের প্রথম স্পেলের প্রথম বলেই ফিরিয়ে দেন হেনরি নিকোলসকে। এরপর উইল ইয়ং, মুহাম্মাদ আব্বাস আর ডিন ফক্সক্রফট—প্রত্যেককেই তিনি আউট করেছেন নতুন স্পেলের প্রথম ওভারে এসে! কিউইদের পক্ষে ওপেনার নিক কেলি এক প্রান্ত ধরে লড়াই করে ৮৩ রান করলেও বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। শেষ পর্যন্ত ৪৮.৪ ওভারে ১৯৮ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

১৯৯ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই সাইফ হাসান ও সৌম্য সরকারকে হারিয়ে কিছুটা চাপে পড়েছিল। তবে সেই চাপ তুড়িতে উড়িয়ে দেন তানজিদ হাসান। বাউন্ডারির বন্যা বইয়ে দিয়ে মাত্র ৩৩ বলেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। অন্য প্রান্তে নাজমুল হোসেন শান্তও ছিলেন সাবলীল। দীর্ঘ ১৩ ইনিংসের খরা কাটিয়ে ফিফটি তুলে নেন শান্ত, যদিও পেশিতে টানের (ক্র্যাম্প) কারণে ৫০ রান করেই মাঠ ছাড়তে হয় তাঁকে। তানজিদের ৫৮ বলে ৭৬ রানের মারকুটে ইনিংসে জয়ের ভিত গড়ে ওঠে, যা বাকি পথটুকু পাড়ি দিয়ে পূর্ণ করেন তাওহিদ হৃদয় ও মিরাজ। ৮৭ বল হাতে রেখেই ৬ উইকেটের দাপুটে জয় নিশ্চিত করে টাইগাররা।

সর্বশেষ সংবাদ

বায়ার্ন মিউনিখের ডাগআউটে এসে প্রথম দুই মৌসুমেই বুন্ডেসলিগার শিরোপা

মৌসুমের মাঝপথে খেই হারিয়ে ফেলা রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন

ন্যাথান স্মিথ গতিরোধ করার আপ্রাণ চেষ্টা চালালেন, কিন্তু ইয়র্কারটি

ফুটবল

বায়ার্ন মিউনিখের ডাগআউটে এসে প্রথম দুই মৌসুমেই বুন্ডেসলিগার শিরোপা জিতেছেন

ফুটবল

মৌসুমের মাঝপথে খেই হারিয়ে ফেলা রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন আলভারো

ক্রিকেট

ন্যাথান স্মিথ গতিরোধ করার আপ্রাণ চেষ্টা চালালেন, কিন্তু ইয়র্কারটি কোনোমতে

ক্রিকেট

রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী দল। শ্রীলঙ্কাকে প্রথমবারের