BN

১৫ বছর বয়সেই রেকর্ডের চূড়ায় সুরিয়াভানশি

১৫ বছর বয়সেই রেকর্ডের চূড়ায় সুরিয়াভানশি

পরপর ছক্কা আর চারে ৮৭ থেকে একলাফে ৯৭ রানে পৌঁছে গেলেন বৈভাব

পরপর ছক্কা আর চারে ৮৭ থেকে একলাফে ৯৭ রানে পৌঁছে গেলেন বৈভাব সুরিয়াভানশি। সেঞ্চুরির দোরগোড়ায় এসে অনেক অভিজ্ঞ ব্যাটসম্যানও একটু সতর্ক হয়ে যান, স্নায়ুর চাপে ভোগেন। কিন্তু ভারতের এই বিস্ময়-বালকের মধ্যে তার লেশমাত্র দেখা গেল না। পরের বলেই আরেকটি বিশাল ছক্কায় কাঙ্ক্ষিত সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি।

আইপিএলে শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন রাজস্থান রয়্যালসের ওপেনার সুরিয়াভানশি। শেষ পর্যন্ত ১২টি ছক্কা ও ৫টি চারে সাজানো ১০৩ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে তিনি যখন এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়ছেন, ততক্ষণে রেকর্ডের খাতা ওলটপালট হয়ে গেছে।

আইপিএলের ইতিহাসে এটি তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। এর আগে গত আসরে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে এসেছিলেন এই কিশোর। আইপিএলে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটিও তাঁর দখলে। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে কম ৩০ বলে সেঞ্চুরির রেকর্ডটি অবশ্য এখনও ক্রিস গেইলের দখলে।

মাত্র ১৫ বছর বয়সেই আইপিএলের মঞ্চে দুটি সেঞ্চুরি করে ফেললেন সুরিয়াভানশি। তাঁর ছোট্ট টি-টোয়েন্টি ক্যারিয়ারে মাত্র ২৬ ইনিংস খেলেই সেঞ্চুরির সংখ্যা দাঁড়িয়েছে চারে। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে এত কম ইনিংসে চারটি সেঞ্চুরি করার রেকর্ড আর কারও নেই। যেখানে পাকিস্তানের উসমান খানের লেগেছিল ৩৩ ইনিংস এবং ক্রিস গেইলের লেগেছিল ৭৭ ইনিংস।

ম্যাচের শুরু থেকেই খুনে মেজাজে ছিলেন সুরিয়াভানশি। প্রথম ওভারের প্রথম বলে রান না পেলেও পরের চার বলে প্রাফুল হিঙ্গেকে টানা চারটি ছক্কা মেরে নিজের আগমনী বার্তা দেন তিনি। দ্বিতীয় ওভারে প্যাট কামিন্সকেও ছক্কা হাঁকান। মাত্র ১৫ বলেই পূর্ণ করেন ফিফটি। এবারের আসরে আগেও দুবার ১৫ বলে ফিফটি করার রেকর্ড গড়েছেন তিনি।

যশস্বী জয়সওয়াল দ্রুত বিদায় নিলেও ধ্রুব জুরেলের সঙ্গে শতরানের জুটি গড়েন সুরিয়াভানশি। জুরেল ৫১ রান করে ফেরার পরের ওভারেই সাকিব হুসাইনকে টানা তিন বলে ছক্কা, চার ও ছক্কায় নিজের সেঞ্চুরি পূর্ণ করেন এই বিস্ময়-বালক। তিন অঙ্ক ছোঁয়ার পর হেলমেট-গ্লাভস খুলে ডাগআউটের দিকে তাকিয়ে দুই হাত দিয়ে ভালোবাসার চিহ্ন (লাভ সাইন) দেখান এবং স্যালুট করেন।

এই ইনিংসের পথেই টি-টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সুরিয়াভানশি। বলের হিসাবে দ্রুততম হাজার রানের বিশ্ব রেকর্ড এখন তাঁর (৪৭৩ বল)। এর আগে অস্ট্রেলিয়ার মাইকেল ওয়েন ৫৩৩ বলে এই রেকর্ড গড়েছিলেন। এছাড়া ২০ ওভারের ক্রিকেটে সুরিয়াভানশির চেয়ে কম বয়সে হাজার রান করার কীর্তি আর কারও নেই।

সর্বশেষ সংবাদ

রিয়াল মাদ্রিদের হোঁচট খাওয়ার সুযোগটা দারুণভাবে কাজে লাগাল বার্সেলোনা।

মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এসে টানা হারে দেয়ালে পিঠ

পুরোটা সময় কোণঠাসা হয়ে থেকেও হঠাৎ এক চমকে অঘটনের

ফুটবল

রিয়াল মাদ্রিদের হোঁচট খাওয়ার সুযোগটা দারুণভাবে কাজে লাগাল বার্সেলোনা। শিরোপা

ফুটবল

মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এসে টানা হারে দেয়ালে পিঠ ঠেকে

ফুটবল

পুরোটা সময় কোণঠাসা হয়ে থেকেও হঠাৎ এক চমকে অঘটনের আশা

ফুটবল

লিগ শিরোপা নিশ্চিত হওয়ার ঠিক পরের ম্যাচেই মাঠ নেমে বড়