BN

আইপিএলে কোহলির ৯ হাজারি রাজত্ব

আইপিএলে কোহলির ৯ হাজারি রাজত্ব

ক্রিকেট ইতিহাসের পাতায় নিজেকে আরও একবার অমর করে নিলেন বিরাট কোহলি। আইপিএলে

ক্রিকেট ইতিহাসের পাতায় নিজেকে আরও একবার অমর করে নিলেন বিরাট কোহলি। আইপিএলে অনন্য এক মাইলফলক স্পর্শ করতে তাঁর প্রয়োজন ছিল মাত্র ১১ রান। সোমবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে অত্যন্ত দায়িত্বশীল ব্যাটিংয়ে পাওয়ার প্লের শেষ বলে সেই মাহেন্দ্রক্ষণে পৌঁছে যান তিনি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ৯ হাজার রানের এভারেস্ট জয় করলেন ভারতের এই ব্যাটিং গ্রেট।

মাইলফলক ছোঁয়ার পরের ওভারেই নিজের আগ্রাসী রূপ দেখান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ওপেনার। মাত্র তিন বলের মধ্যে দুটি বিশাল ছক্কা মেরে ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন তিনি। ১৫ বলে এক চার ও দুই ছক্কায় ২৩ রান করে অপরাজিত থাকেন কোহলি। তাঁর এই অনবদ্য দিনে দিল্লি ক্যাপিটালসকে ৯ উইকেটে গুঁড়িয়ে দিয়েছে বেঙ্গালুরু। দিল্লির দেওয়া মাত্র ৭৬ রানের লক্ষ্য তারা পেরিয়ে গেছে ৮১ বল বাকি থাকতেই।

বোলারদের দাপুটে পারফরম্যান্সের দিনে কোহলি নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত শুধু বেঙ্গালুরুর হয়েই খেলেছেন তিনি। ২৭৫ ইনিংসে ৮টি সেঞ্চুরি আর ৬৬টি ফিফটিতে আইপিএলে কোহলির মোট রান এখন ৯ হাজার ১২। যেখানে তাঁর গড় ৪০.০৫ আর স্ট্রাইক রেট ১৩৩.৮০।

বিস্ময়কর ব্যাপার হলো, আইপিএলের ইতিহাসে এখনও ৮ হাজার রানও করতে পারেননি অন্য কোনো ক্রিকেটার। দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত শর্মার সংগ্রহ ৭ হাজার ১৮৩ রান।

সর্বশেষ সংবাদ

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না।

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন

ক্রিকেট

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

ক্রিকেট

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না। আফগানিস্তানের

ক্রিকেট

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন ধন্দে

ক্রিকেট

সিলেট টেস্টের চতুর্থ দিন মাঠে ব্যাট-বলের হাড্ডাহাড্ডি লড়াই তো চলছিলই,