BN

স্বর্ণার লড়াকু ফিফটি বৃথা আর সিলেটে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

স্বর্ণার লড়াকু ফিফটি বৃথা আর সিলেটে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে ২৫ রানের হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল নিগার

সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে ২৫ রানের হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল নিগার সুলতানার দল। বড় লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পেলেও, মিডল অর্ডারের ব্যাটিং ধসে শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি টাইগ্রেসরা। একপ্রান্তে স্বর্ণা আক্তারের ক্যারিয়ার সেরা লড়াকু ইনিংস হারের ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসেনি।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। লঙ্কানদের ১৬১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহের জবাবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রানেই থমকে যায় স্বাগতিকদের ইনিংস। শ্রীলঙ্কার জয়ের নায়ক হার্শিথা সামারাউইক্রামা ৩৫ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, তাকে যোগ্য সঙ্গ দেওয়া ইমেশা দুলানি করেন ৫৫ রান।

বাংলাদেশের জন্য ম্যাচটি ছিল আরও একটি কারণে বিশেষ—নাহিদা আক্তার আজ তাঁর শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিলেন। বাংলাদেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে এই অনন্য উচ্চতায় পৌঁছালেও দিনটি জয়ে রাঙাতে পারলেন না তিনি।

রান তাড়া করতে নেমে দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌসের ব্যাটে ৩ ওভারে ৩৩ রান তুলে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু ৩৯ রানে জুয়াইরিয়ার বিদায়ের পরই শুরু হয় মড়ক। মাত্র ৫ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় নিগার সুলতানার দল। অধিনায়ক নিগার সুলতানা নিজেও আজ রানের খাতা খুলতে পারেননি।

বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে সোবহানা মোস্তারিকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেন স্বর্ণা আক্তার। সোবহানা ১৬ রান করে ফিরলেও স্বর্ণা একাই লড়াই চালিয়ে যান। প্রথম ১৮ বলে মাত্র ১১ রান করা স্বর্ণা পরে চড়াও হন লঙ্কান বোলারদের ওপর। ৩৯ বলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফিফটি। শেষ পর্যন্ত ৪৫ বলে ২ ছক্কা ও ৪ চারে ৬০ রান করে ইনিংসের শেষ বলে রান আউট হন এই তরুণ অলরাউন্ডার।

বোলিংয়ে বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন ২৯ রানে ২ উইকেট শিকার করেন। লঙ্কানদের হয়ে চামারি আতাপাত্তু ব্যাট হাতে ৩২ করার পাশাপাশি বল হাতে মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট নিয়ে বড় ভূমিকা রাখেন। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার একই ভেন্যুতে।

সর্বশেষ সংবাদ

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার

ফুটবল

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন

ফুটবল

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই

ফুটবল

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার নাপোলির

ফুটবল

নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেও ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে দ্বিতীয়