BN

চট্টগ্রামের বৃষ্টিতে স্বস্তি আর লিটনের লক্ষ্য এবার সিরিজ জয়

চট্টগ্রামের বৃষ্টিতে স্বস্তি আর লিটনের লক্ষ্য এবার সিরিজ জয়

টিম হোটেলের লবিতে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের অলস আড্ডা দেখে বোঝার উপায় নেই যে

টিম হোটেলের লবিতে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের অলস আড্ডা দেখে বোঝার উপায় নেই যে কাল তাঁদের মাঠে নামার কথা। তবে কিউই মিডিয়া ম্যানেজার ক্যালাম কার্নোর স্মার্টফোনের স্ক্রিনে তাকাতেই দেখা গেল অন্য দৃশ্য। মঙ্গলবার বেলা ১১টাতেই আকাশ কালো করে চট্টগ্রামে নেমেছিল তুমুল বৃষ্টি। সেই বৃষ্টির কবলে পড়ে কিউইদের ঐচ্ছিক অনুশীলনও ব্যাহত হয়েছে। তবে মাঠের অনুশীলন ইনডোরে সীমাবদ্ধ থাকলেও এই বৃষ্টিতে হাঁপ ছেড়ে বেঁচেছেন কিউইরা; গত কয়েক দিনের দুঃসহ গরম থেকে অন্তত মুক্তি মিলেছে।

বৃষ্টির কারণে চট্টগ্রামের অনেক রাস্তা ডুবে মানুষের দুর্ভোগ বাড়লেও ক্রিকেট মাঠের জন্য এটি ছিল আশীর্বাদ। পর্যাপ্ত পানির অভাবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ঘাসগুলো প্রায় মরে যাচ্ছিল, বৃষ্টির এই ঝাপটা যেন মাঠের প্রাণ ফিরিয়ে এনেছে। বাংলাদেশ দলের এদিন কোনো অনুশীলন ছিল না, তাই বৃষ্টির বাগড়ায় তাদের পরিকল্পনায় কোনো প্রভাব পড়েনি। উল্টো আবহাওয়া শীতল হওয়ায় ফুরফুরে মেজাজেই আছেন তাওহিদ হৃদয়রা।

প্রথম ম্যাচে যেভাবে রেকর্ড গড়ে জয় ধরা দিয়েছে, তা ড্রেসিংরুমের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। প্রথম ৯ ওভারে ৬৬ রান করা দল পরের ৯ ওভারে ১১৯ রান তুলে যে দাপট দেখিয়েছে, তাকেই আধুনিক ক্রিকেটের ‘ব্র্যান্ড’ হিসেবে দেখছেন অধিনায়ক লিটন কুমার দাস। সামাজিক মাধ্যমে লিটন স্পষ্ট করেই বলেছেন, “ম্যাচটি আমাদের পক্ষে এসেছে, আর আমরা ঠিক এই ধরনের ক্রিকেটই খেলতে চাই।”

ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদেরও কৃতিত্ব দিচ্ছেন অধিনায়ক। বিশেষ করে প্রথম ১০ ওভারে কিউইরা ঝড় তুললেও পরের দিকে রিশাদ ও শেখ মেহেদিরা দারুণভাবে ম্যাচে ফিরেছিলেন। অফ স্পিনার শেখ মেহেদি হাসান বিসিবির ভিডিও বার্তায় বলছিলেন, “গত এক-দেড় বছর ধরে আমাদের স্পিনাররা দেশের বাইরেও দুর্দান্ত করছে। রিশাদ, নাসুম বা আমি—যারাই সুযোগ পাচ্ছি, চেষ্টা করছি বড় ভূমিকা রাখতে।”

বুধবারের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। স্পিন বিভাগেও থাকছেন রিশাদ ও মেহেদি। পেস আক্রমণে রিপন মন্ডল প্রথম ম্যাচে উইকেট না পেলেও তাঁর ইয়র্কারগুলো ছিল আশাব্যঞ্জক। তবে শরিফুল বা তানজিম সাকিবের বদলে সাইফ উদ্দিনকে খেলানোর একটা ক্ষীণ সম্ভাবনা আছে। আর কালই সিরিজ নিশ্চিত হয়ে গেলে শেষ ম্যাচে হয়তো নতুন কাউকে পরখ করে দেখা হবে।

এদিকে নিউজিল্যান্ড শিবিরে বড় খবর হতে পারে অধিনায়ক টম ল্যাথামের ফেরা। প্রথম ম্যাচে অভিষেকেই ৫৩ রান দেওয়া ম্যাট ফিশারের জায়গায় পেস আক্রমণেও বদল আনতে পারে কিউইরা। লড়াকু অধিনায়ক লিটন দাসের লক্ষ্য অবশ্য আরও বড়। শুধু সিরিজ জয় নয়, লিটনের চাওয়া ৩-০ ব্যবধানে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা। সতীর্থদের উদ্দেশে তাঁর সাফ কথা— “আরও দুটি ম্যাচ বাকি, চলো কাজটা শেষ করি।”

সর্বশেষ সংবাদ

রিয়াল মাদ্রিদ আর ব্রাজিল জাতীয় দল—দুই শিবিরের জন্যই এল

ইন্দোনেশিয়ার জাকার্তায় রূপকথার গল্প যেন থামছেই না। প্রথমবারের মতো

মৌসুম শেষেই শেষ হচ্ছে চুক্তির মেয়াদ, আর সেই চুক্তি

ফুটবল

রিয়াল মাদ্রিদ আর ব্রাজিল জাতীয় দল—দুই শিবিরের জন্যই এল বিশাল

অন্যান্য

ইন্দোনেশিয়ার জাকার্তায় রূপকথার গল্প যেন থামছেই না। প্রথমবারের মতো এশিয়ান

ফুটবল

মৌসুম শেষেই শেষ হচ্ছে চুক্তির মেয়াদ, আর সেই চুক্তি যে

ক্রিকেট

সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে ২৫ রানের হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু