BN

বিশ্বকাপে না খেলা বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ক্ষতি আর সরকারকে দুষলেন সাকিব

বিশ্বকাপে না খেলা বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ক্ষতি আর সরকারকে দুষলেন সাকিব

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি দেশের ক্রিকেটের জন্য অপূরণীয় এক ক্ষতি বলে

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি দেশের ক্রিকেটের জন্য অপূরণীয় এক ক্ষতি বলে মনে করেন সাকিব আল হাসান। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তকেই দায়ী করেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

ঘটনার সূত্রপাত হয়েছিল গত জানুয়ারির শুরুতে। কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক মাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন। পরবর্তী সময়ে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে বিসিবি আইসিসি-কে অনুরোধ জানায় বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে। আইসিসি বাংলাদেশকে রাজি করানোর জন্য দফায় দফায় বৈঠক ও প্রতিনিধি দল পাঠালেও তৎকালীন সরকার নিজেদের অবস্থানে অনড় থাকে। ফলে বাংলাদেশের জায়গায় খেলার সুযোগ পায় স্কটল্যান্ড।

বুধবার মুম্বাইয়ে ‘ইইউ টি-টোয়েন্টি’র জার্সি উন্মোচন অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব এই বিষয়ে তাঁর খোলামেলা মতামত তুলে ধরেন। তিনি বলেন, “আমি মনে করি এটি আমাদের ক্রিকেটের জন্য অনেক বড় একটি ক্ষতি। বাংলাদেশ একটি ক্রিকেটপাগল জাতি এবং আমরা সবসময় আমাদের খেলোয়াড়দের বিশ্বমঞ্চে লড়াই করতে দেখতে চাই। বিশ্বকাপে অংশগ্রহণ না করাটা ছিল এক বিরাট অপূর্ণতা।”

সাকিব সরাসরি সরকারের সমালোচনা করে আরও যোগ করেন, “বিশ্বকাপের মতো বড় আসরে অংশ না নেওয়ার সিদ্ধান্তটি ছিল তৎকালীন সরকারের একটি চরম ভুল সিদ্ধান্ত।”

সর্বশেষ সংবাদ

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার

ফুটবল

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন

ফুটবল

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই

ফুটবল

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার নাপোলির

ফুটবল

নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেও ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে দ্বিতীয়