BN

ডিপিএলে ভাতের বদলে স্বাস্থ্যকর লাঞ্চ আর মাঠে আইসিইউ অ্যাম্বুলেন্স

ডিপিএলে ভাতের বদলে স্বাস্থ্যকর লাঞ্চ আর মাঠে আইসিইউ অ্যাম্বুলেন্স

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চিরচেনা সেই আলু ভর্তা আর ভাতের দিন ফুরিয়ে

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চিরচেনা সেই আলু ভর্তা আর ভাতের দিন ফুরিয়ে আসছে। এবার মাঠের ক্রিকেটের পাশাপাশি ক্রিকেটারদের স্বাস্থ্য এবং জীবন রক্ষায় অভূতপূর্ব কিছু পরিবর্তন নিয়ে আসছে বিসিবি। প্রথমবারের মতো প্রতিটি ম্যাচে স্বাস্থ্যসম্মত ডায়েট মেন্যু এবং মাঠে আইসিইউ অ্যাম্বুলেন্সের মতো আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

শনিবার লিগের স্পন্সরশিপ ঘোষণা অনুষ্ঠানে বিসিবি সভাপতি এবং সিসিডিএম চেয়ারম্যান তামিম ইকবাল এই নতুন উদ্যোগগুলোর বিস্তারিত তুলে ধরেন। এক বছর বিরতি দিয়ে আবারও লিগের পাশে দাঁড়িয়েছে ওয়ালটন। এবারের আসরের নাম রাখা হয়েছে ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগ’।

বদলে যাচ্ছে লাঞ্চ মেন্যু ও ফিটনেস সংস্কৃতি

তামিম ইকবাল আক্ষেপ করে বলেন, “আমরা ফিটনেস নিয়ে অনেক কড়াকড়ি করি, কিন্তু দেখা যায় ফিটনেস পরীক্ষার পর লাঞ্চে ক্রিকেটাররা সেই আলু ভর্তা আর গরুর মাংসের ঝোলই খাচ্ছে।” এই বৈপরীত্য দূর করতে এবার বিসিবির নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিটি দলের জন্য স্বাস্থ্যসম্মত দুপুরের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। ঘরোয়া ক্রিকেটারদের খাদ্যাভ্যাস রাতারাতি বদলে ফেলা কঠিন হলেও, মেন্যুতে পরিবর্তন এবং স্বাস্থ্যকর রান্নার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে বোর্ড।

মাঠে আইসিইউ অ্যাম্বুলেন্স: জীবনের সুরক্ষা সবার আগে

গত বছর লি চলাকালীন তামিম ইকবাল নিজেই মাঠে অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই তিক্ত অভিজ্ঞতা থেকেই এবার প্রতিটি ভেন্যুতে অন্তত ৪ থেকে ৫টি আইসিইউ অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থা করা হয়েছে। বিসিবি সভাপতির মতে, গত দুই বছরে বেশ কয়েকজন ক্রিকেটার মাঠে গুরুতর অসুস্থ হয়েছেন, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে। তাই যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিসিবি এবার আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত।

এসিইউ ও বিপিএলের কায়দায় কড়াকড়ি

দুর্নীতি দমনে এবার বিপিএলের আদলেই নিয়ম-কানুন প্রয়োগ করা হবে। ক্রিকেটাররা মাঠে ঢোকা বা বাস থেকে নামার পরই তাদের ফোন জমা দিয়ে দিতে হবে। দুর্নীতি দমন ইউনিটের প্রতিনিধিরা ইতিমধ্যে দলগুলোর ম্যানেজমেন্টের সঙ্গে সভা করে এই প্রক্রিয়া বুঝিয়ে দিয়েছেন।

খরচ বাড়লেও অগ্রাধিকার ক্রিকেটাররাই

নতুন এসব সুযোগ-সুবিধার কারণে বোর্ডের খরচ আগের চেয়ে উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফিন্যান্স কমিটির আপত্তির কথা উল্লেখ করে তামিম বলেন, “খরচ বাড়লেও এটা তো ক্রিকেটারদের জন্যই করা হচ্ছে। ক্রিকেটারদের সুযোগ-সুবিধা দেওয়া আমাদের দায়িত্ব। এই বাড়তি টাকা কীভাবে আয় হবে সেটা আমাদের মাথাব্যথা, কিন্তু টুর্নামেন্ট ঠিকমতো মাঠে নামানোই এখন সবচেয়ে বড় লক্ষ্য।”

অন্যান্য নতুন সংযোজন:

  • ৬টি ভেন্যু: বৃষ্টির মৌসুম শুরু হওয়ার আগেই লিগ শেষ করার লক্ষ্যে এবার রেকর্ড সংখ্যক ৬টি ভেন্যুতে খেলা হবে।
  • রিজার্ভ ডে: প্রতিটি ম্যাচের জন্যই থাকছে রিজার্ভ ডে।
  • সরাসরি সম্প্রচার: প্রতিদিন ৪টি করে ম্যাচ টিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে।
  • পারিশ্রমিক ও ক্লাব অনুদান: ক্লাবগুলোর জন্য বোর্ডের অনুদান বাড়িয়ে ২৫ লাখ টাকা করা হয়েছে। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে যেন কোনো অনিয়ম না হয়, সেদিকেও নজর রাখবে বোর্ড।

সর্বশেষ সংবাদ

আসন্ন বিশ্বকাপের দামামা বাজতে আর মাত্র মাস দেড়েক বাকি,

নিদারুণ ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ।

ব্যক্তিগত কারণে লখনৌ সুপার জায়ান্টস শিবির ছেড়ে দক্ষিণ আফ্রিকায়

ফুটবল

আসন্ন বিশ্বকাপের দামামা বাজতে আর মাত্র মাস দেড়েক বাকি, অথচ

ক্রিকেট

নিদারুণ ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ। কিউই

ক্রিকেট

ব্যক্তিগত কারণে লখনৌ সুপার জায়ান্টস শিবির ছেড়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে

ফুটবল

ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে বইছে স্বস্তির হাওয়া। চোট কাটিয়ে পুরোদমে অনুশীলনে