BN

পাকিস্তান ক্রিকেটকে পেছনে ফেলে র‍্যাঙ্কিংয়ে সাতে বাংলাদেশের মেয়েরা

পাকিস্তান ক্রিকেটকে পেছনে ফেলে র‍্যাঙ্কিংয়ে সাতে বাংলাদেশের মেয়েরা

আইসিসির বার্ষিক র‍্যাঙ্কিং হালনাগাদে বড়সড় এক সুখবর পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আইসিসির বার্ষিক র‍্যাঙ্কিং হালনাগাদে বড়সড় এক সুখবর পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। উইমেন’স ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সাত নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল। মূলত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের অবনতিই বাংলাদেশের এই উন্নতিতে সাহায্য করেছে।

শুক্রবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি পুরুষদের টেস্ট এবং নারীদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের বার্ষিক আপডেট প্রকাশ করে। এই নতুন পদ্ধতিতে ২০২৫ সালের মে মাস থেকে দলগুলোর পারফরম্যান্সকে শতভাগ গুরুত্ব দেওয়া হয়েছে, আর আগের দুই বছরের পারফরম্যান্সকে ধরা হয়েছে ৫০ শতাংশ হারে।

নারী ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৪ থেকে কমে ৭৩ হলেও অবস্থানের উন্নতি হয়েছে। এর কারণ হলো পাকিস্তান ৩ রেটিং পয়েন্ট হারিয়ে ৭২ রেটিং নিয়ে আট নম্বরে নেমে গেছে। ফলে স্বাভাবিকভাবেই এক ধাপ উপরে উঠে এসেছে টাইগ্রেসরা। এই তালিকায় শীর্ষ ছয়টি স্থানে কোনো পরিবর্তন আসেনি; যথারীতি এক নম্বরে অস্ট্রেলিয়া, এরপর ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

এদিকে পুরুষদের টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানের কোনো নড়চড় হয়নি। আগের মতো নয় নম্বর স্থানটিই ধরে রেখেছে লাল-সবুজরা। তবে খুশির খবর হলো, বাংলাদেশের রেটিং পয়েন্ট ৬৩ থেকে বেড়ে ৬৭ হয়েছে। টেস্টের শীর্ষস্থানে আছে অস্ট্রেলিয়া, আর দুই ও তিনে আছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও ভারত। প্রয়োজনীয় সংখ্যক ম্যাচ না খেলায় আপাতত টেস্ট র‍্যাঙ্কিং থেকে বাদ পড়েছে আয়ারল্যান্ড।

সর্বশেষ সংবাদ

আসন্ন বিশ্বকাপের দামামা বাজতে আর মাত্র মাস দেড়েক বাকি,

নিদারুণ ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ।

ব্যক্তিগত কারণে লখনৌ সুপার জায়ান্টস শিবির ছেড়ে দক্ষিণ আফ্রিকায়

ফুটবল

আসন্ন বিশ্বকাপের দামামা বাজতে আর মাত্র মাস দেড়েক বাকি, অথচ

ক্রিকেট

নিদারুণ ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ। কিউই

ক্রিকেট

ব্যক্তিগত কারণে লখনৌ সুপার জায়ান্টস শিবির ছেড়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে

ফুটবল

ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে বইছে স্বস্তির হাওয়া। চোট কাটিয়ে পুরোদমে অনুশীলনে