BN

আট কোটি রুপির ইংলিস ফিরলেন লখনৌ শিবিরে

আট কোটি রুপির ইংলিস ফিরলেন লখনৌ শিবিরে

ব্যক্তিগত কারণে লখনৌ সুপার জায়ান্টস শিবির ছেড়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান

ব্যক্তিগত কারণে লখনৌ সুপার জায়ান্টস শিবির ছেড়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ম্যাথু ব্রিটস্কি। তবে লখনৌ সমর্থকদের জন্য বড় সুখবর হলো, অপেক্ষার অবসান ঘটিয়ে দলে যোগ দিয়েছেন আট কোটি ৬০ লাখ রুপির অস্ট্রেলিয়ান তারকা জশ ইংলিস। আগামী ম্যাচেই তাঁকে একাদশে দেখার সম্ভাবনা প্রবল।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর তথ্যমতে, গত ১৮ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসার কারণে আসরের শুরুতে খেলতে পারেননি ইংলিস। নিলামের আগেই তিনি এই ছুটির কথা জানিয়েছিলেন, তবুও তাঁর প্রতিভায় ভরসা রেখে বিশাল অঙ্কে তাঁকে দলে ভেড়ায় লখনৌ। গত আসরে পাঞ্জাব কিংসের হয়ে ১৬২ স্ট্রাইক রেটে ২৭৮ রান করা এই মারকুটে ব্যাটসম্যান এখন লখনৌয়ের তুরুপের তাস হতে পারেন।

এদিকে, লখনৌয়ের বিদেশি খেলোয়াড়দের ফর্মহীনতা এখন বড় দুশ্চিন্তার কারণ। নিকোলাস পুরান আট ম্যাচে করেছেন মাত্র ৮২ রান। মিচেল মার্শ ও এইডেন মার্করামও নিজেদের ছায়া হয়ে আছেন। এমন অবস্থায় সোমবার ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সরাসরি একাদশে ঢুকে পড়তে পারেন ইংলিস।

অন্যদিকে, ব্রিটস্কির দেশান্তরের কারণ হিসেবে জানা গেছে, তাঁর স্ত্রীর পরিবারের এক নিকটাত্মীয়ের মৃত্যুর খবর। গত রবিবার কলকাতার বিপক্ষে ম্যাচের আগেই তিনি দল ছাড়েন। চলতি আসরে তিনি আর ফিরবেন কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা লখনৌয়ের জন্য এখন ঘুরে দাঁড়ানোই মূল লক্ষ্য।

সর্বশেষ সংবাদ

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার

ফুটবল

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন

ফুটবল

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই

ফুটবল

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার নাপোলির

ফুটবল

নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেও ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে দ্বিতীয়