BN

গোল্ডেন ডাকের ভিড় আর ১০২ রানেই অলআউট বাংলাদেশ

গোল্ডেন ডাকের ভিড় আর ১০২ রানেই অলআউট বাংলাদেশ

নিদারুণ ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ। কিউই বোলারদের তোপে

নিদারুণ ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ। কিউই বোলারদের তোপে পুরো ১৫ ওভারও টিকতে পারল না লিটন দাসের দল। ইনিংস শেষ হতে তখনও বাকি ছিল চার বল।

১৫তম ওভারের শুরুতেই জোড়া আঘাত হানেন বেন সিয়ার্স। ওভারের প্রথম দুই বলে শরিফুল ইসলাম ও রিপন মন্ডলকে বোল্ড করে বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন তিনি। শরিফুল নিচু হওয়া ফুলটস বলটি সামলাতে না পারায় ব্যাটের কানায় লেগে স্টাম্পে আঘাত হানে। আর রিপন মন্ডল তো ডেলিভারির লাইনেই যেতে পারেননি; তেড়েফুঁড়ে মারতে গিয়ে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। স্বাগতিকদের তৃতীয় ব্যাসম্যান হিসেবে এই ম্যাচে ‘গোল্ডেন ডাক’-এর তেতো স্বাদ পেলেন রিপন।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে নিউজিল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ১৫ ওভারে ১০৩ রান। বাংলাদেশের পক্ষে তাওহিদ হৃদয় সর্বোচ্চ ৩৩ এবং অধিনায়ক লিটন দাস ২৬ রান করেন। কিউই বোলারদের মধ্যে ক্লার্কসন ৩টি এবং স্মিথ ও সিয়ার্স ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ১৪.২ ওভারে ১০২/১০ (হৃদয় ৩৩, লিটন ২৬, সাইফ ১৬; ক্লার্কসন ৩/৯, সিয়ার্স ২/১২, স্মিথ ২/১৪)।

লক্ষ্য: ১৫ ওভারে ১০৩ রান (ডি/এল মেথড)।

সর্বশেষ সংবাদ

আসন্ন বিশ্বকাপের দামামা বাজতে আর মাত্র মাস দেড়েক বাকি,

নিদারুণ ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ।

ব্যক্তিগত কারণে লখনৌ সুপার জায়ান্টস শিবির ছেড়ে দক্ষিণ আফ্রিকায়

ফুটবল

আসন্ন বিশ্বকাপের দামামা বাজতে আর মাত্র মাস দেড়েক বাকি, অথচ

ক্রিকেট

ব্যক্তিগত কারণে লখনৌ সুপার জায়ান্টস শিবির ছেড়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে

ফুটবল

ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে বইছে স্বস্তির হাওয়া। চোট কাটিয়ে পুরোদমে অনুশীলনে

ফুটবল

আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের ডাগআউটে ফেরার গুঞ্জন নিয়ে অবশেষে নীরবতা