BN

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার নেতৃত্বে মিচেল মার্শ

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার নেতৃত্বে মিচেল মার্শ

প্যাট কামিন্স, মিচেল স্টার্ক কিংবা জশ হেইজেলউড—অস্ট্রেলিয়ার ক্রিকেটের সেই চেনা পেসত্রয়ীর কাউকেই

প্যাট কামিন্স, মিচেল স্টার্ক কিংবা জশ হেইজেলউড—অস্ট্রেলিয়ার ক্রিকেটের সেই চেনা পেসত্রয়ীর কাউকেই দেখা যাবে না আসন্ন বাংলাদেশ সফরে। প্রত্যাশিতভাবেই এই অভিজ্ঞদের বিশ্রামে রাখা হয়েছে। কামিন্সের অনুপস্থিতিতে দলের নেতৃত্বভার সামলাবেন মিচেল মার্শ। বাংলাদেশ সফরের ওয়ানডে দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার লিয়াম স্কট, আর টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার জোয়েল ডেভিস।

তবে সফরের দল ঘোষণায় সবচেয়ে বড় চমক গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিসের বাদ পড়া। চোটের কোনো সমস্যা না থাকলেও টি-টোয়েন্টি দল থেকে ছেঁটে ফেলা হয়েছে এই দুই অভিজ্ঞ অলরাউন্ডারকে। ওয়ানডে থেকে তারা আগেই অবসর নিয়েছেন। এমনকি টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি স্টিভেন স্মিথেরও।

পাকিস্তান সফর ও প্রতিভাবান অলিভার পিক

বাংলাদেশ সফরের ঠিক আগেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেখানেও নেই মূল পেসাররা। তবে পাকিস্তান সফরের দলে বড় চমক ১৯ বছর বয়সী ব্যাটসম্যান অলিভার পিক। চলতি বছরের শুরুতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়া এই তরুণকে দেশটির নতুন প্রজন্মের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার মনে করা হয়। যদিও তাকে বাংলাদেশ সফরের স্কোয়াডে রাখা হয়নি।

দলে ফিরলেন যারা

আইপিএলের প্লে-অফে দল টিকে থাকায় পাকিস্তান সফরে নেই ট্র্যাভিস হেড, কুপার কনোলি ও জেভিয়ার বার্টলেট। তবে তারা সবাই বাংলাদেশ সফরে যোগ দেবেন। এছাড়া ৭ বছর পর ওয়ানডে দলে ফিরেছেন দীর্ঘদেহী পেসার বিলি স্ট্যানলেক, যদিও তিনি খেলবেন শুধু পাকিস্তান সফরে। অন্যদিকে, বিগ ব্যাশ ও ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা লিয়াম স্কট নিজের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ পাচ্ছেন এই সফরে।

বাংলাদেশ ও পাকিস্তান সফরের সূচি

অস্ট্রেলিয়ার এই ব্যস্ত সূচি শুরু হচ্ছে পাকিস্তানে। সেখানে ৩০ মে, ২ জুন ও ৪ জুন তিনটি ওয়ানডে খেলবে তারা। এরপর বাংলাদেশে এসে মিরপুরে ৯, ১১ ও ১৪ জুন তিনটি ওয়ানডে খেলবে অজিরা। সিরিজের শেষাংশে চট্টগ্রামে ১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

পাকিস্তানে ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়া দল:

মিচেল মার্শ (অধিনায়ক), অ্যালেক্স কেয়ারি, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, রাইলি মেরেডিথ, অলিভার পিক, ম্যাট রেনশ, তানভির স্যাঙ্ঘা, লিয়াম স্কট, ম্যাথু শর্ট, বিলি স্ট্যানলেক, অ্যাডাম জ্যাম্পা।

বাংলাদেশে ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়া দল:

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেয়ারি, কুপার কনলি, বেন ডোয়ার্শাস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, তানভির স্যাঙ্ঘা, লিয়াম স্কট, অ্যাডাম জ্যাম্পা।

বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজের অস্ট্রেলিয়া দল:

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপি, ম্যাট রেনশ, অ্যাডাম জ্যাম্পা।

সর্বশেষ সংবাদ

রোমার সঙ্গে পাওলো দিবালার চুক্তির মেয়াদ ফুরিয়ে আসছে। তবে

মিরপুর টেস্টের চতুর্থ দিনটি ছিল পুরোপুরিই অনিশ্চয়তার। সকালে দারুণ

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না করার

ফুটবল

রোমার সঙ্গে পাওলো দিবালার চুক্তির মেয়াদ ফুরিয়ে আসছে। তবে এখন

ক্রিকেট

মিরপুর টেস্টের চতুর্থ দিনটি ছিল পুরোপুরিই অনিশ্চয়তার। সকালে দারুণ শুরুর

ক্রিকেট

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না করার কারণ

ফুটবল

লা লিগার ট্রফি জয় বার্সেলোনার জন্য নতুন কিছু নয়। গত