BN

রোমার সাথে আর চুক্তি বাড়ছে না পাওলো দিবালার

রোমার সাথে আর চুক্তি বাড়ছে না পাওলো দিবালার

রোমার সঙ্গে পাওলো দিবালার চুক্তির মেয়াদ ফুরিয়ে আসছে। তবে এখন পর্যন্ত ক্লাবের

রোমার সঙ্গে পাওলো দিবালার চুক্তির মেয়াদ ফুরিয়ে আসছে। তবে এখন পর্যন্ত ক্লাবের পক্ষ থেকে নতুন কোনো প্রস্তাব না পাওয়ায় ইতালিয়ান এই ক্লাবটিতে নিজের ভবিষ্যৎ আর দেখছেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড। বর্তমান পরিস্থিতির বিচারে দিবালার ধারণা, আগামী রোববার লাৎসিওর বিপক্ষে ডার্বি ম্যাচটিই রোমার জার্সি গায়ে ঘরের মাঠে তার শেষ ম্যাচ হতে যাচ্ছে।

২০২২ সালে ইউভেন্তুস থেকে রোমায় যোগ দেওয়ার পর প্রথম মৌসুমেই ক্লাবটিকে ইউরোপা লিগে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন দিবালা। তবে এবারের মৌসুমটা তার জন্য মোটেও সুখকর ছিল না। চোটের হানায় বারবার মাঠের বাইরে যেতে হয়েছে তাকে। হ্যামস্ট্রিং সমস্যা আর গত মার্চে হাঁটুর অস্ত্রোপচার মিলিয়ে প্রায় চার মাস মাঠের বাইরে কাটিয়েছেন তিনি।

পারফরম্যান্সের গ্রাফও এবার নিম্নমুখী। চলতি সেরি আ-তে এখন পর্যন্ত মাত্র দুটি গোল করতে পেরেছেন এই আর্জেন্টাইন তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে তার গোল মাত্র তিনটি, আর অ্যাসিস্ট করেছেন পাঁচটি। আগামী ৩০ জুন রোমার সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে।

স্কাই ইতালিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অনিশ্চিত ভবিষ্যতের কথা সরাসরিই বললেন দিবালা:

“সত্যি বলতে, আমি নিজেই ক্লাবের কাছ থেকে কিছু জানতে চাই। কিন্তু ক্লাব এখনো আমার সাথে কোনো যোগাযোগ করেনি। চুক্তির অবস্থা অনুযায়ী, রোমা সমর্থকদের সামনে ঘরের মাঠে লাৎসিও ডার্বিটাই হয়তো আমার শেষ ম্যাচ হতে যাচ্ছে। দেখা যাক মৌসুম শেষে কী ঘটে।”

সবশেষ ম্যাচে রোববার পার্মার বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা বাঁচিয়ে রেখেছে রোমা। সেই ম্যাচে একটি অ্যাসিস্ট করে দলের জয়ে অবদান রাখেন দিবালা। বর্তমানে ৩৬ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে আছে তারা। সমান পয়েন্ট থাকলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে চতুর্থ স্থানে এসি মিলান। সেরি আ-র পয়েন্ট টেবিলের প্রথম চারটি দল আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার সুযোগ পাবে।

সর্বশেষ সংবাদ

রোমার সঙ্গে পাওলো দিবালার চুক্তির মেয়াদ ফুরিয়ে আসছে। তবে

মিরপুর টেস্টের চতুর্থ দিনটি ছিল পুরোপুরিই অনিশ্চয়তার। সকালে দারুণ

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না করার

ক্রিকেট

মিরপুর টেস্টের চতুর্থ দিনটি ছিল পুরোপুরিই অনিশ্চয়তার। সকালে দারুণ শুরুর

ক্রিকেট

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না করার কারণ

ক্রিকেট

প্যাট কামিন্স, মিচেল স্টার্ক কিংবা জশ হেইজেলউড—অস্ট্রেলিয়ার ক্রিকেটের সেই চেনা

ফুটবল

লা লিগার ট্রফি জয় বার্সেলোনার জন্য নতুন কিছু নয়। গত