BN

শান মাসুদের মেজাজ হারানোর কারণ জানালেন তাইজুল

শান মাসুদের মেজাজ হারানোর কারণ জানালেন তাইজুল

সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাট-বলের লড়াইয়ে বাংলাদেশের দাপট ছিল একচেটিয়া। তবে মাঠের

সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাট-বলের লড়াইয়ে বাংলাদেশের দাপট ছিল একচেটিয়া। তবে মাঠের সেই একতরফা লড়াইয়ের মাঝেই কিছুটা উত্তাপ ছড়ালো দুদলের ক্রিকেটারদের স্লেজিং বা কথার লড়াই। মাঠের সেই গরম পরিস্থিতির কেন্দ্রীয় চরিত্রদের একজন, তাইজুল ইসলাম দিনের খেলা শেষে শোনালেন ঠিক কী ঘটেছিল তখন।

ঘটনাটি চা-বিরতির ঠিক আগের ওভারের। কথার লড়াইয়ের মূল সূত্রপাত কীভাবে হয়েছিল, তা বাইরে থেকে বোঝা কঠিন ছিল। তবে দেখা যায়, পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ হুট করে মুশফিকুর রহিমের দিকে এগিয়ে গিয়ে কিছু একটা বলেন। মুশফিক শুরুতে কিছুটা অবাক হলেও দমে না গিয়ে পাল্টা জবাব দেন। মাসুদও আবার কিছু একটা বলেন। উইকেটের অন্য প্রান্ত থেকে তখন সতীর্থের পাশে এসে দাঁড়ান তাইজুল। মাসুদের সঙ্গে তাঁরও বেশ কিছুক্ষণ কথার পিঠোপিঠি চলতে থাকে।

এরপর তাইজুল যখন নিজের স্ট্রাইকিং প্রান্তে ফিরছিলেন, তখন স্লিপ ফিল্ডার সাউদ শাকিল এগিয়ে এসে তাঁকে উদ্দেশ্য করে কিছু একটা মন্তব্য করেন। তাইজুলও শাকিলের দিকে এগিয়ে গিয়ে মাঠেই তার কড়া জবাব দেন। অবশ্য এই পর্বটি খুব বেশি দীর্ঘায়িত হয়নি এবং আম্পায়ারদেরও খুব একটা হস্তক্ষেপ করতে হয়নি।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে এই ঘটনা নিয়ে মুখ খোলেন তাইজুল, “ম্যাচে থাকলে আসলে অনেক ধরনের ঘটনাই ঘটতে পারে। ওরা অনেক লম্বা সময় ধরে ফিল্ডিং করছিল, তাই হয়তো নিজেদের মেজাজ ধরে রাখতে পারেনি। মুশি ভাই কিন্তু তেমন কিছুই বলেননি, তিনি স্বাভাবিকভাবে আম্পায়ারের সাথে কথা বলছিলেন। কিন্তু ও (শান মাসুদ) কী বুঝেছে না বুঝেছে… হুট করে রিঅ্যাক্ট করে বসল।”

শাকিলের সঙ্গে কী কথা হয়েছিল, তা জানিয়ে তাইজুল হাসতে হাসতে বলেন, “আমার সঙ্গে যেটা হয়েছে… ও আসলে আমাকে বলছিল যে, ‘তুমি ব্যাটিং করতে আসো কেন!’ এটা তো আসলে ওর দেখার বিষয় না… ব্যাটিং করাটা তো আমার কাজ, আমার বিজনেস!”

মাঠের সেই তর্কের পর অবশ্য ব্যাট হাতেই তার মোক্ষম জবাব দিয়েছিলেন তাইজুল। ঘটনার ঠিক পরের বলটিই পাকিস্তানি পেসার খুররাম শাহজাদ তাঁর শরীর তাক করে এক বিষাক্ত বাউন্সার মারেন। তাইজুল এক পা তুলে সপাটে পুল শট খেলেন, যাকে ক্রিকেটীয় ভাষায় বলে ‘ক্যারিবিয়ান পুল’। বল চোখের পলকে সীমানা পার হয়ে বাউন্ডারিতে চলে যায়।

সেই দর্শনীয় শটটিও কি মাঠের কথার লড়াইয়ের জবাব ছিল? এমন প্রশ্নে লাজুক হেসে তাইজুল বিতর্ক এড়িয়ে বলেন, “আরে না, ব্যাটিং করতে গেলে তো… বলটা আসলে ওই রকম লাইনেই ছিল, তাই শট খেলেছি!”

সর্বশেষ সংবাদ

কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারে-র বিপক্ষে ইনিংস ও ১২৭ রানের বিশাল

২০২২ থেকে ২০২৬ বিশ্বকাপ। মাঝের এই চার বছরে ভিতিনিয়ার

সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাট-বলের লড়াইয়ে বাংলাদেশের দাপট ছিল

ক্রিকেট

কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারে-র বিপক্ষে ইনিংস ও ১২৭ রানের বিশাল জয়

ফুটবল

২০২২ থেকে ২০২৬ বিশ্বকাপ। মাঝের এই চার বছরে ভিতিনিয়ার বয়স

ক্রিকেট

শট খেলেই বলের গতিপথের দিকে এক ঝলক তাকালেন মুশফিকুর রহিম।

ক্রিকেট

আউট হওয়ার পরপরই তীব্র হতাশায় মাথা নিচু করে ফেললেন মুশফিকুর