BN

গুরুতর চোটে মাঠের বাইরে লুকাকু

গুরুতর চোটে মাঠের বাইরে লুকাকু

নাপোলির স্ট্রাইকার রোমেলু লুকাকু পুরোপুরি সেরে উঠতে হয়তো অস্ত্রোপচারের সাহায্য নিতে পারেন।

নাপোলির স্ট্রাইকার রোমেলু লুকাকু পুরোপুরি সেরে উঠতে হয়তো অস্ত্রোপচারের সাহায্য নিতে পারেন।

সেরি এবং শিরোপা ধরে রাখার অভিযান শুরু হওয়ার ঠিক আগে ‘দীর্ঘ সময়ের’ জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন লুকাকু। ঊরুর চোটে ভুগছেন নাপোলির বেলজিয়ান ফরোয়ার্ড।

প্রাক-মৌসুমের প্রস্তুতিতে গত বৃহস্পতিবার গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে ২-১ গোলে জয় পাওয়া ম্যাচে এই চোট পান লুকাকু। পরে সোমবার নাপোলি জানায়, তার চোট বেশ গুরুতর।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সেরে উঠতে লুকাকুকে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। এমনকি চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলানের সাবেক এই স্ট্রাইকারকে অস্ত্রোপচার করাতেও হতে পারে।

নাপোলির বিবৃতিতে আরও জানানো হয়েছে, ইতোমধ্যেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। গত মৌসুমে ১৪ গোল করে নাপোলির লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হবে কি না, সেই বিষয়েও আলোচনা চলছে।

নাপোলির মৌসুম শুরু হবে আগামী শনিবার সাস্সুয়েলোর বিপক্ষে ম্যাচ দিয়ে।

সর্বশেষ সংবাদ

বিসিবিকে এই ইস্যুতে তাদের অবস্থান পরিবর্তনের জন্য আরও একদিন

ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয়বার চূড়ায় উঠে আলোচনায় এলেন নিউ

সাফ উইমেন’স ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দাপট দেখিয়ে তৃতীয় জয়

ক্রিকেট

বিসিবিকে এই ইস্যুতে তাদের অবস্থান পরিবর্তনের জন্য আরও একদিন সময়

ক্রিকেট

ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয়বার চূড়ায় উঠে আলোচনায় এলেন নিউ জিল্যান্ডের

ফুটবল

সাফ উইমেন’স ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দাপট দেখিয়ে তৃতীয় জয় তুলে

ক্রিকেট

আইসিসির সিদ্ধান্তে এই চিঠির কোনো প্রভাব পড়বে না বলেই জানা