BN

রদ্রিগোকে না খেলানো নিয়ে মুখ খুললেন আলোন্সো

রদ্রিগোকে না খেলানো নিয়ে মুখ খুললেন আলোন্সো

সান্তিয়াগো বের্নাবেউয়ে রদ্রিগোর ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন রেয়াল মাদ্রিদ কোচ শাবি

সান্তিয়াগো বের্নাবেউয়ে রদ্রিগোর ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন রেয়াল মাদ্রিদ কোচ শাবি আলোন্সো। ক্লাব থেকে কোনো নির্দেশনা আসেনি, সবকিছু একাদশ নির্বাচন এবং খেলানোর সিদ্ধান্ত তার একার।

রদ্রিগো অনেক আগেই শুরুর একাদশে জায়গা হারিয়েছেন। নতুন মৌসুমের প্রথম ম্যাচে পুরো সময় বেঞ্চে বসতে হয়েছে তাকে। তাই রদ্রিগোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। তবে আলোন্সোর মতে, এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।

আলোন্সোর কোচ হিসেবে যাত্রা শুরু হয় গত ক্লাব বিশ্বকাপ দিয়ে। প্রথম ম্যাচে আল-হিলালের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন রদ্রিগো। কিন্তু বাকি পাঁচ ম্যাচে সুযোগ পাননি তিনি, তিনটি ম্যাচে পুরো সময় বেঞ্চে থাকলেও বাকি দুই ম্যাচে খেলেছেন মাত্র ২৮ মিনিট।

নতুন লা লিগা মৌসুমের প্রথম ম্যাচে ওসাসুনার বিপক্ষে পুরো সময় রদ্রিগোকে বেঞ্চে রাখেন আলোন্সো। এই ম্যাচের পর ২৪ বছর বয়সী খেলোয়াড়কে নিয়ে তিনি বলেন, “রদ্রিগো? কিছু হয়নি। আমি অবশ্যই তার ওপর আস্থা রাখি। এটা স্রেফ একটি ম্যাচ, সিদ্ধান্তটা আমার।”

সাবেক মিডফিল্ডার শাবি আলোন্সো শনিবার সংবাদ সম্মেলনে পুনরায় বলেন, “আমার মতে, মৌসুম ও দলে আমার যাত্রা মাত্র শুরু হয়েছে। আমরা কেবল একটি ম্যাচ খেলেছি। খেলা ও প্রথম একাদশ সাজানোর সকল সিদ্ধান্ত আমার। আমি অনেক খেলোয়াড়ের সঙ্গে কথা বলি, রদ্রিগোর সঙ্গেও কথা হয়েছে।”

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রদ্রিগোকে পেতে আগ্রহ দেখিয়েছিল ম্যানচেস্টার সিটি। তবে পরে তারা আগ্রহ সরিয়ে নেয়।

সর্বশেষ সংবাদ

লা লিগার মৌসুমের অন্তিম মুহূর্তে বড় সুখবর পেল বার্সেলোনা।

স্প্যানিশ ফুটবলে এক অবিশ্বাস্য ইতিহাস গড়তে যাচ্ছেন মাতেউস গন্সালেস।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি দেশের ক্রিকেটের জন্য অপূরণীয়

ফুটবল

লা লিগার মৌসুমের অন্তিম মুহূর্তে বড় সুখবর পেল বার্সেলোনা। লিগের

ফুটবল

স্প্যানিশ ফুটবলে এক অবিশ্বাস্য ইতিহাস গড়তে যাচ্ছেন মাতেউস গন্সালেস। সত্তর

ক্রিকেট

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি দেশের ক্রিকেটের জন্য অপূরণীয় এক

ক্রিকেট

আইসিসির সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে