BN

সাইকেল দুর্ঘটনার পর পিএসজি কোচের সফল অস্ত্রোপচার

সাইকেল দুর্ঘটনার পর পিএসজি কোচের সফল অস্ত্রোপচার

পিএসজির পরবর্তী ম্যাচে ডাগআউটে থাকবেন না লুইস এনরিক। সাইকেল দুর্ঘটনায় কলারবোন ভেঙে

পিএসজির পরবর্তী ম্যাচে ডাগআউটে থাকবেন না লুইস এনরিক।

সাইকেল দুর্ঘটনায় কলারবোন ভেঙে যাওয়ায় শল্যবিদের ছুরিকাঁচির নিচে যেতে হয়েছে কোচকে। গনমাধ্যমের খবর অনুযায়ী, পিএসজির কোচের অস্ত্রোপচার সফল হয়েছে। তবে তার সুস্থ হতে কতদিন লাগবে বা কখন কোচিংয়ে ফিরতে পারবেন, তা এখনও নিশ্চিত নয়। আগামী রোববার লঁসের বিপক্ষে লিগ ম্যাচে এনরিকের ডাগআউটে থাকার সম্ভাবনা নেই বললেই চলে।

গত শুক্রবার পিএসজি জানিয়েছিল, এনরিকের সাইকেল দুর্ঘটনায় কলারবোন ভেঙে গেছে এবং অস্ত্রোপচার করাতে হবে।

৫৫ বছর বয়সী লুইস এনরিক সাইকেলপ্রেমী হিসেবে পরিচিত। প্যারিসের রাস্তায় প্রায়ই তাকে সাইকেলে ঘুরতে দেখা যায়। স্পেনের সাবেক এই তারকা ফুটবলার রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনায় খেলেছেন এবং পরে বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের কোচ ছিলেন। ২০২৩ সালে তিনি পিএসজির দায়িত্ব নেন এবং গত মৌসুমে ক্লাবকে ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি ট্রেবল জয় এনে দেন।

এনরিকের কোচিংয়ে নতুন মৌসুমের শুরুও ভালো হয়েছে। লিগে টানা তিন জয়ে শীর্ষে আছে পিএসজি। আন্তর্জাতিক বিরতির পর রোববার তারা পুনরায় মাঠে নামবে।

১৭ সেপ্টেম্বর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযানের শুরু হবে পিএসজির, যেখানে তাদের প্রতিপক্ষ আতালান্তা।

সর্বশেষ সংবাদ

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের লড়াইয়ের আগে আতলেতিকো মাদ্রিদ শিবিরে

গ্র্যান্ডমাস্টার হওয়ার দৌড়ে আরও একবার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে

নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সফলতম টি-টোয়েন্টি বোলার ইশ সোধি। ২০১৩

ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের লড়াইয়ের আগে আতলেতিকো মাদ্রিদ শিবিরে স্বস্তির

অন্যান্য

গ্র্যান্ডমাস্টার হওয়ার দৌড়ে আরও একবার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হলো

ক্রিকেট

নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সফলতম টি-টোয়েন্টি বোলার ইশ সোধি। ২০১৩ সালে

ফুটবল

লা লিগার মৌসুমের অন্তিম মুহূর্তে বড় সুখবর পেল বার্সেলোনা। লিগের