BN

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

গতবারের মতো এবারও সেমি-ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠল বাংলাদেশ। দারুণ ফিনিশিংয়ে মাত্র

গতবারের মতো এবারও সেমি-ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠল বাংলাদেশ।

দারুণ ফিনিশিংয়ে মাত্র এক মিনিটের ব্যবধানে দু’বার পাকিস্তানের জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। পাকিস্তান এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। ফলে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ।

কলম্বোর রেসকোর্স মাঠে বৃহস্পতিবার প্রথম সেমি-ফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজরা। নাজমুল হুদা ফয়সাল প্রথমে দলকে এগিয়ে নেন, পরে ব্যবধান দ্বিগুণ করেন অপু রহমান।

দ্বিতীয় সেমি-ফাইনালে ভারত ও নেপালের মধ্যে যে দল জিতবে, ফাইনালে তাদের বিপক্ষেই খেলবে বাংলাদেশ।

গ্রুপ পর্বের শীর্ষ দল হিসেবে সেরা চারে ওঠা বাংলাদেশ শুরু থেকেই পাকিস্তানের রক্ষণে চাপ তৈরি করে। তৃতীয় মিনিটেই গোলরক্ষক সামার রাজ্জাকের ভয়ানক ভুল কাজে লাগিয়ে এগিয়ে যায় তারা।

ভুল থ্রো থেকে বল যায় অপুর পায়ে। যদিও তিনি পাস দিতে ব্যর্থ হন, পরে পাকিস্তানের এক ডিফেন্ডারের পা হয়ে বল চলে আসে ফয়সালের কাছে। রাজ্জাক ঝাঁপিয়ে শেষ চেষ্টা করলেও ব্যর্থ হন, ফাঁকা পোস্টে সহজেই লক্ষ্যভেদ করেন ফয়সাল।

এই গোলের রেশ কাটার আগেই ব্যবধান দ্বিগুণ করে ফেলে বাংলাদেশ। দুই ডিফেন্ডারের ফাঁক গলে অপুর শট লাফিয়ে ওঠা গোলরক্ষকের গ্লাভস এড়িয়ে জালে ঢুকে যায়।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আর গোলের জন্য তেমন মরিয়া হয়নি। পাকিস্তানও পারেনি ফিরে আসতে। ফলে বয়সভিত্তিক এই আসরে প্রথমবারের মতো শিরোপার আরও কাছাকাছি চলে গেল লাল-সবুজরা।

সর্বশেষ সংবাদ

উইমেন’স রাইজিং স্টার্স এশিয়া কাপে রোমাঞ্চকর জয় দিয়ে শুরু

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হওয়ার গৌরব

আগের ম্যাচে ৪৩ বছর বয়সে ফিফটি করে রেকর্ড গড়েছিলেন

ক্রিকেট

উইমেন’স রাইজিং স্টার্স এশিয়া কাপে রোমাঞ্চকর জয় দিয়ে শুরু বাংলাদেশ

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হওয়ার গৌরব অর্জন

ক্রিকেট

আগের ম্যাচে ৪৩ বছর বয়সে ফিফটি করে রেকর্ড গড়েছিলেন মোহাম্মাদ

ক্রিকেট

শেষের ঝড়ে রানের পাহাড় গড়ে প্রথম জয় তুলে নিল আয়ারল্যান্ড।