BN

দানি ওলমোর আঘাত স্পেন-বার্সার জন্য ধাক্কা

দানি ওলমোর আঘাত স্পেন-বার্সার জন্য ধাক্কা

বিশ্বকাপ বাছাইয়ে জর্জিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন স্পেনের জন্য এসেছে এক বড়

বিশ্বকাপ বাছাইয়ে জর্জিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন স্পেনের জন্য এসেছে এক বড় ধাক্কা। পেশির চোটের কারণে আসন্ন দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন বার্সেলোনার অ্যাটাকিং মিডফিল্ডার দানি ওলমো।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন শুক্রবার জানায়, ওলমো পায়ে কিছুটা অস্বস্তি নিয়ে গত সোমবার জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। এরপর থেকে তিনি দলের সঙ্গে কোনো অনুশীলনে অংশ নেননি। শুক্রবার অনুশীলনে যোগ দেওয়ার কথা থাকলেও, বাঁ পায়ের পেশিতে অস্বস্তি অনুভব করলে পরীক্ষা করানো হয় এবং তখনই চোট ধরা পড়ে।

২৭ বছর বয়সী এই ফুটবলার এখন শনিবার ক্লাব বার্সেলোনায় ফিরে যাবেন। কতদিনে সেরে উঠবেন, সে বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বিশ্বকাপ বাছাইয়ে স্পেন শনিবার ঘরের মাঠে জর্জিয়ার এবং আগামী বুধবার বুলগেরিয়ার মুখোমুখি হবে। ‘ই’ গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লুইস দে লা ফুয়েন্তার দল।

ওলমোর ছিটকে পড়া কাতালান ক্লাব বার্সেলোনার জন্যও বড় ধাক্কা। চোটের কারণে ইতিমধ্যেই ফের্মিন লোপেজ, গাভি সহ আরও কয়েকজন খেলোয়াড় বাইরে আছেন। আন্তর্জাতিক বিরতির পর ব্যস্ত সূচির মধ্যে মাসের শেষ সপ্তাহে বার্সেলোনার রিয়াল মাদ্রিদের বিপক্ষেও ম্যাচ রয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রিমিয়ার লিগে টানা তিন জয়ের পর আবারও হারের তিক্ত

আসন্ন অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে অংশ নিতে যাওয়া বাংলাদেশ

রাজস্থান রয়্যালসের মালিকানা নিয়ে তৈরি হওয়া দীর্ঘ জল্পনার অবসান

ফুটবল

প্রিমিয়ার লিগে টানা তিন জয়ের পর আবারও হারের তিক্ত স্বাদ

অন্যান্য

আসন্ন অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে অংশ নিতে যাওয়া বাংলাদেশ নারী

ক্রিকেট

রাজস্থান রয়্যালসের মালিকানা নিয়ে তৈরি হওয়া দীর্ঘ জল্পনার অবসান ঘটল

ক্রিকেট

শুরুতে কিছুটা খরুচে বোলিং করলেও ঘুরে দাঁড়াতে একদমই সময় নিলেন