BN

অর্থসামর্থ্যহীন তরুণীর জন্য বিশ্বকাপ টিকেট দিচ্ছেন প্রেসিডেন্ট

অর্থসামর্থ্যহীন তরুণীর জন্য বিশ্বকাপ টিকেট দিচ্ছেন প্রেসিডেন্ট

ফুটবলপ্রেমী একজনকে বিশ্বকাপ টিকেট উপহার দেবেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম। মেক্সিকোর প্রথম

ফুটবলপ্রেমী একজনকে বিশ্বকাপ টিকেট উপহার দেবেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম।

মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের নিজ দেশে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের টিকেট থাকলেও, তিনি নিজের জন্য তা ব্যবহার করবেন না। বরং তিনি এই টিকেটটি এমন এক তরুণীকে উপহার দিতে চান, যিনি ফুটবল ভালোবাসেন, কিন্তু অর্থ খরচ করে ম্যাচ দেখতে পারার সামর্থ্য নেই।

শেইনবাউম সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, “আমি একটি সিদ্ধান্ত নিয়েছি। উদ্বোধনী ম্যাচের টিকেটটি এমন এক মেয়ে বা তরুণীকে দেব, যার পক্ষে স্টেডিয়ামে উপস্থিত থাকা সম্ভব নয়; কিন্তু ফুটবলকে ভালোবাসে।”

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গত অগাস্ট মেক্সিকো সফরের সময় জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজিত এই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শেইনবাউম টিকেট ব্যবহার করবেন না। এবার তিনি জানালেন, ১১ জুন অনুষ্ঠিতব্য ম্যাচের ‘০০০০১ নম্বর’ টিকেটটি কোনো তরুণী ভক্তকে উপহার দেবেন।

তিনি আরও বলেন, “টিকেটটি কাকে দেওয়া হবে তা বেছে নেওয়ার প্রক্রিয়া চলছে, তবে আমরা নিশ্চিত, ০০০০১ নম্বরের টিকেটটি একজন মেয়েকে দেব, যেন সে ফুটবল নিয়ে স্বপ্ন দেখতে পারে।”

শেইনবাউম স্মরণ করিয়ে দেন, মেক্সিকো সিটি ১৯৭০ ও ১৯৮৬ সালে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজন করেছিল। এবার ইতিহাসে প্রথমবার আসতেকা স্টেডিয়ামে তিনটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ

আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকে ইতিহাস গড়লেন বাঁহাতি

দীর্ঘ ও সমৃদ্ধ কোচিং অভিজ্ঞতা নিয়ে মধ্যপ্রাচ্যে পাড়ি দিচ্ছেন

আইপিএল নিলামে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। চেন্নাই

ক্রিকেট

আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকে ইতিহাস গড়লেন বাঁহাতি পেসার

ফুটবল

দীর্ঘ ও সমৃদ্ধ কোচিং অভিজ্ঞতা নিয়ে মধ্যপ্রাচ্যে পাড়ি দিচ্ছেন ব্রেন্ডন

ক্রিকেট

আইপিএল নিলামে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। চেন্নাই সুপার

ক্রিকেট

তৃতীয় টেস্টেও মিডল অর্ডারে নিজের জায়গা ধরে রেখেছেন জশ ইংলিস।