BN

লিভারপুলের চিয়েসা ইতালির দলে খেলা নিয়ে অনীহা

লিভারপুলের চিয়েসা ইতালির দলে খেলা নিয়ে অনীহা

বিশ্বকাপ বাছাইপর্বে দেশের গুরুত্বপূর্ণ দুই ম্যাচে ফেদেরিকো চিয়েসা খেলবেন না, তবে তার

বিশ্বকাপ বাছাইপর্বে দেশের গুরুত্বপূর্ণ দুই ম্যাচে ফেদেরিকো চিয়েসা খেলবেন না, তবে তার এই সিদ্ধান্তের পেছনের কারণ এখনও জানা যায়নি।

ইতালির কোচ জেন্নারো গাত্তুসো সোমবার জানিয়েছেন, জাতীয় দলের আসন্ন দুই ম্যাচে লিভারপুল ফরোয়ার্ড চিয়েসা অংশ নেবেন না।

এবারের বিশ্বকাপ বাছাইপর্বে ইতালির শেষ দুই ম্যাচের বিপক্ষ হবে বৃহস্পতিবার মলদোভার এবং রোববার মিলানে গ্রুপের শীর্ষে থাকা নরওয়ের।

সংবাদ সম্মেলনে গাত্তুসো বলেন, “আমি তার সঙ্গে প্রায়ই কথা বলি। আমাদের প্রত্যেকের সিদ্ধান্ত ও সমস্যাকে সম্মান জানাতে হবে। খেলোয়াড়রা যা আমাকে বলে, সেটাকে সম্মান জানানো জরুরি। আমি এর বেশি কিছু বলতে পারছি না।”

চিয়েসা নিজে বা গাত্তুসো কোনো কারণ প্রকাশ করেননি। ২৮ বছর বয়সী ফরোয়ার্ড সর্বশেষ ইতালির হয়ে খেলেছিলেন ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে।

চলতি মৌসুমে লিভারপুলের হয়ে ১২টি ম্যাচ খেলেছেন চিয়েসা। ম্যাচগুলিতে খুব বেশি সময় না পেলেও তিনি করেছেন দুটি গোল ও তিনটি অ্যাসিস্ট।

এই পরিস্থিতিতে চিয়েসার ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনাও অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।

বর্তমানে বাছাইপর্বে নরওয়ে ৬টি ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে, আর ইতালি ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। গ্রুপের সেরা দল সরাসরি বিশ্বকাপের টিকেট পাবে, আর রানার্সআপ দল খেলবে প্লে-অফে।

সর্বশেষ সংবাদ

বায়ার্ন মিউনিখের ডাগআউটে এসে প্রথম দুই মৌসুমেই বুন্ডেসলিগার শিরোপা

মৌসুমের মাঝপথে খেই হারিয়ে ফেলা রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন

ন্যাথান স্মিথ গতিরোধ করার আপ্রাণ চেষ্টা চালালেন, কিন্তু ইয়র্কারটি

ফুটবল

বায়ার্ন মিউনিখের ডাগআউটে এসে প্রথম দুই মৌসুমেই বুন্ডেসলিগার শিরোপা জিতেছেন

ফুটবল

মৌসুমের মাঝপথে খেই হারিয়ে ফেলা রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন আলভারো

ক্রিকেট

ন্যাথান স্মিথ গতিরোধ করার আপ্রাণ চেষ্টা চালালেন, কিন্তু ইয়র্কারটি কোনোমতে

ক্রিকেট

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সোমবার দেখা গেল এক অদ্ভুত বৈপরীত্য। ইনিংস