BN

হার্ট জটিলতায় হাসপাতালে রবের্তো কার্লোস

হার্ট জটিলতায় হাসপাতালে রবের্তো কার্লোস

ব্রাজিল ও রেয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার, বিশ্বকাপ জয়ী রবের্তো কার্লোস হার্টের সমস্যায়

ব্রাজিল ও রেয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার, বিশ্বকাপ জয়ী রবের্তো কার্লোস হার্টের সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ইতোমধ্যেই তার অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে।

কিছুদিন আগে ছুটিতে দেশে গিয়ে পায়ের একটি সমস্যার জন্য চিকিৎসকের সঙ্গে দেখা করেন কার্লোস। পরে তার পুরো শরীরের এমআরআই পরীক্ষায় হার্টের সমস্যা ধরা পড়ে।

এরপর দ্রুত ক্যাথেটার বসিয়ে অস্ত্রোপচার করা হয়। সাধারণত এই প্রক্রিয়াটি ৪০ মিনিটে শেষ হয়, তবে জটিলতার কারণে কার্লোসের অস্ত্রোপচার প্রায় তিন ঘণ্টা পর্যন্ত চলেছে।

শেষ পর্যন্ত সবকিছু সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তিনি শঙ্কামুক্ত। তবে চিকিৎসকেরা তাকে আরও কিছুদিন নিবিড় পর্যবেক্ষণে রাখবেন।

রবোর্তো কার্লোস নিজেই পরে জানান, তিনি ভালো আছেন এবং নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন।

সর্বশেষ সংবাদ

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার

ফুটবল

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন

ফুটবল

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই

ফুটবল

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার নাপোলির

ফুটবল

নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেও ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে দ্বিতীয়