BN

রদ্রি ফিরছেন, সিটি খুঁজছে টানা নবম জয়

রদ্রি ফিরছেন, সিটি খুঁজছে টানা নবম জয়

হ্যামস্ট্রিংয়ের চোটে গত প্রায় তিন মাসে মাত্র ১ মিনিট খেলতে পেরেছেন ব্যালন

হ্যামস্ট্রিংয়ের চোটে গত প্রায় তিন মাসে মাত্র ১ মিনিট খেলতে পেরেছেন ব্যালন দ’র জয়ী স্প্যানিশ তারকা রদ্রি।

নতুন বছরের প্রথম ম্যাচে ম্যানচেস্টার সিটি রদ্রিকে পাচ্ছে। সান্ডারল্যান্ডের বিপক্ষে খেলতে তিনি প্রস্তুত, এমনটাই জানিয়েছেন কোচ পেপ গুয়ার্দিওলা।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নবম জয়ের লক্ষ্য নিয়েই বৃহস্পতিবার প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের মাঠে খেলবে সিটি। পায়ের চোটের কারণে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকা উইঙ্গার জেরেমি ডোকুও এই ম্যাচে ফিরতে পারেন, আগের দিন সংবাদ সম্মেলনে জানালেন গুয়ার্দিওলা।

“রদ্রি ফিরেছে। হয়তো কয়েক মিনিট খেলতে পারবে। আমাদের তাকে ভীষণ প্রয়োজন। ডোকু হয়তো খেলতে পারবে।”

কোচ গুয়ার্দিওলা জানিয়েছেন, জন স্টোন্স ও অস্কার বব এখনও পুরোপুরি ফিট নন, তাই তারা এখনও মাঠে ফিরতে পারেননি।

গত মৌসুমে এসিএলের চোটে ২৩৬ দিন বাইরে থাকার পর রদ্রি মাঠে ফিরলেও পরে আবার চোট পান। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে গত প্রায় তিন মাসে মাত্র ১ মিনিট খেলতে পেরেছেন তিনি। ৫ অক্টোবর প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে চোট পান রদ্রি।

২ নভেম্বর ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে শেষ সময়ে বদলি হয়ে মাঠে ফেরেন, কিন্তু এক মিনিটের জন্য খেলতে পারার পর আবারও চোটে ছিটকে পড়েন। গত শনিবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে স্কোয়াডে ফিরলেও, দলের ২-১ গোলে জয়ী ম্যাচে পুরো সময় বেঞ্চে বসে থাকতে হয় তাকে। অবশেষে এবার রদ্রির মাঠে ফেরার অপেক্ষা শেষ হতে চলেছে।

এই মাসের শুরুতে সান্ডারল্যান্ডকে ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়েছিল সিটি। তবে প্রতিপক্ষের মাঠে লড়াই কঠিন হবে বলেই মনে করছেন গুয়ার্দিওলা।

“তারা শক্তিশালী। আমার মনে আছে, আমার প্রথম মৌসুমে সান্ডারল্যান্ডের মাঠে সমর্থকরা ছিল অবিশ্বাস্য। তারা নিউক্যাসলকে হারিয়েছে। আর্সেনাল, অ্যাস্টন ভিলাও সেখানে জিততে পারেনি। তারা শক্তিশালী, তবে আমরা প্রস্তুত।”

১৮ ম্যাচে ১৩ জয় ও এক ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুইয়ে আছে সিটি। এক ম্যাচ বেশি খেলে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।

অন্যদিকে, একই ম্যাচের পরিসরে ২৮ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে আট বছর পর প্রিমিয়ার লিগে ফিরেছে সান্ডারল্যান্ড।

সর্বশেষ সংবাদ

১৯তম ওভারে মাত্র এক রান খরচ করে মার্নাস লাবুশেনকে

সন্ধ্যার মধ্যেই বাংলাদেশ ছাড়ছে বিশ্বকাপ ট্রফি। ঢাকায় স্বল্প সময়ের

এবারের আয়োজনে সাধারণ দর্শকদের জন্য ট্রফি দেখার সুযোগ থাকছে

ক্রিকেট

১৯তম ওভারে মাত্র এক রান খরচ করে মার্নাস লাবুশেনকে ফিরিয়ে

ফুটবল

সন্ধ্যার মধ্যেই বাংলাদেশ ছাড়ছে বিশ্বকাপ ট্রফি। ঢাকায় স্বল্প সময়ের সফর

ফুটবল

এবারের আয়োজনে সাধারণ দর্শকদের জন্য ট্রফি দেখার সুযোগ থাকছে না,

ক্রিকেট

ভারতের ভিসার জন্য করা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে বলে দাবি