BN

রোনালদোর হৃদয় বড় বললেন মদ্রিচ

রোনালদোর হৃদয় বড় বললেন মদ্রিচ

উদার মানসিকতার জন্য পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন লুকা মদ্রিচ।

উদার মানসিকতার জন্য পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন লুকা মদ্রিচ।

ফুটবলে রোনালদোর অর্জন-অপ্রাপ্তির গল্প সারা বিশ্বের জানা। কিন্তু মানুষ হিসেবে তিনি কেমন? এই প্রশ্নের উত্তর দিয়েছেন ক্রোয়েশিয়ার তারকা মদ্রিচ। মদ্রিচের মতে, রোনালদোর হৃদয় খুব বড় এবং তিনি সবসময় অন্যকে সাহায্য করতে এগিয়ে আসেন।

রোনালদোর সঙ্গে মদ্রিচের সম্পর্কটি যথেষ্ট ঘনিষ্ঠ। রেয়াল মাদ্রিদে তারা সাত বছর একসাথে খেলেছেন। চ্যাম্পিয়ন্স লিগসহ বহু শিরোপা জিতেছেন এই সময়কালে। দীর্ঘ এই সময়ে পাঁচবারের ব্যালন দ’র জয়ী রোনালদোর মানুষ হিসেবে চরিত্র বোঝার সুযোগ হয়েছে মদ্রিচের।

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ২০০৯ সালে রেয়াল মাদ্রিদে যোগ দেন রোনালদো। আর ২০১২ সালে টটেনহ্যাম হটস্পার থেকে স্প্যানিশ ক্লাবটিতে পাড়ি জমান মদ্রিচ।

২০১৮ সালে রেয়াল ছেড়ে ইউভেন্টুসে চলে যান রোনালদো। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে বর্তমানে তিনি খেলছেন সৌদি ক্লাব আল নাস্রের হয়ে।

চলতি বছর মদ্রিচও রেয়াল মাদ্রিদে ১৩ বছরের অধ্যায়ের ইতি টেনে ইতালির এসি মিলানে যোগ দেন। ইতালীয় সংবাদ মাধ্যম ‘কোররিয়ের দেল্লা সেরা’-কে দেওয়া সাক্ষাৎকারে মদ্রিচ রোনালদোর মানসিকতার প্রশংসা করেছেন।

“ক্রিস্তিয়ানোর সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক আছে, কারণ আমরা একসঙ্গে খেলেছি, মাদ্রিদে সে আমার সতীর্থ ছিল। আমি নিশ্চিত করে বলতে পারি, সে কেবল অসাধারণ ফুটবলারই নয়, চমৎকার একজন মানুষও। লোকে হয়তো এটা জানে না, কিন্তু তার হৃদয় অনেক বড় এবং সবসময় অন্যকে সাহায্য করতে আগ্রহী।”

রোনালদো ও মদ্রিচ একসাথে রেয়ালের জার্সিতে চারটি চ্যাম্পিয়ন্স লিগ এবং তিনটি ক্লাব বিশ্বকাপ জিতেছেন। তাদের একসঙ্গে থাকার সময় রেয়াল একবার লা লিগাও জিতেছিল।

সর্বশেষ সংবাদ

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে হেরে বিদায় নেওয়ার ক্ষতটা এখনো

শিরোপার হাতছানিতে মাঠে নেমে শুরুতেই গোল খেয়ে কিছুটা থমকে

ইতিহাদ স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা

ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে হেরে বিদায় নেওয়ার ক্ষতটা এখনো দগদগে।

ফুটবল

শিরোপার হাতছানিতে মাঠে নেমে শুরুতেই গোল খেয়ে কিছুটা থমকে গিয়েছিল

ফুটবল

ইতিহাদ স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা এক

ফুটবল

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সভায় সবচেয়ে আলোচিত বিষয়