BN

আর্সেনালের বিপক্ষে একিটিকে নিয়ে সন্দেহ

আর্সেনালের বিপক্ষে একিটিকে নিয়ে সন্দেহ

লিভারপুলের কোচ আর্না স্লট জানিয়েছেন, এখনও দলের সঙ্গে অনুশীলনে যোগ দেননি ফরাসি

লিভারপুলের কোচ আর্না স্লট জানিয়েছেন, এখনও দলের সঙ্গে অনুশীলনে যোগ দেননি ফরাসি ফরোয়ার্ড উগো একিটিকে।

এমিরেটস স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের শীর্ষ দল আর্সেনালের মুখোমুখি হবে শিরোপাধারী লিভারপুল। বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে এই হাইভোল্টেজ লড়াই।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে একিটিকের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করেন লিভারপুলের কোচ আর্না স্লট।

“এখন পর্যন্ত সে আমাদের সঙ্গে অনুশীলন করেনি। আজ করতে পারে কিনা, দেখা যাক। দুই-তিন দিন আগে, যখন আমরা ফুলহ্যামের বিপক্ষে খেলেছিলাম, আমি বলেছিলাম, তার ফিরতে বেশি সময় লাগবে না। কিন্তু এটা (তাকে পাওয়া) কঠিন, কারণ ম্যাচগুলো খুব দ্রুত চলে আসছে। হয়তো দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবে, নয়তো আরও এক-দুই দিন সময় লাগবে; এই দুটোর মাঝামাঝি অবস্থায় আছে সে।”

উগো একিটিকে বর্তমানে পায়ের পেশির চোটে ভুগছেন। সেই কারণে ফুলহ্যামের বিপক্ষে ২-২ ড্র করা ম্যাচে খেলতে পারেননি ২৩ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড।

গত জুনে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে লিভারপুলে যোগ দেন একিটিকে। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ ম্যাচে তিনি করেছেন ১১ গোল। চলতি মৌসুমে অ্যানফিল্ডের ক্লাবের হয়ে একিটিকে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা।

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে ভালো অবস্থায় নেই লিভারপুল। ছন্দহীন পারফরম্যান্সে ২০ ম্যাচে ১০ জয় ও ৪ ড্রয়ে তারা সংগ্রহ করেছে ৩৪ পয়েন্ট এবং টেবিলে আছে চতুর্থ স্থানে।

সমান ম্যাচ খেলে লিভারপুলের চেয়ে ১৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল (৪৮)। আর ৪২ পয়েন্ট নিয়ে দুই ও তিনে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলা।

সর্বশেষ সংবাদ

বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হওয়ার উৎসব সেরে ফেলার পর এবার প্রথম

ঘরের মাঠে লরিয়ঁকে সামনে পেয়েও জয় তুলে নিতে পারল

শিরোপা লড়াইয়ের ভাগ্য এখন আর নিজেদের হাতে নেই, তবুও

ফুটবল

বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হওয়ার উৎসব সেরে ফেলার পর এবার প্রথম হোঁচট

ফুটবল

ঘরের মাঠে লরিয়ঁকে সামনে পেয়েও জয় তুলে নিতে পারল না

ফুটবল

শিরোপা লড়াইয়ের ভাগ্য এখন আর নিজেদের হাতে নেই, তবুও হাল

ক্রিকেট

অতীতের ব্যর্থতা পেছনে ফেলে এখন সামনের দিকে তাকাতে চান বাংলাদেশের