BN

ম্যানচেস্টার সিটির হয়ে সাড়ে পাঁচ বছরের চুক্তিতে গেয়ি

ম্যানচেস্টার সিটির হয়ে সাড়ে পাঁচ বছরের চুক্তিতে গেয়ি

গণমাধ্যমের খবর অনুযায়ী, ম্যানচেস্টার সিটি রক্ষণভাগ শক্তিশালী করতে ক্রিস্টাল প্যালেস থেকে মার্ক

গণমাধ্যমের খবর অনুযায়ী, ম্যানচেস্টার সিটি রক্ষণভাগ শক্তিশালী করতে ক্রিস্টাল প্যালেস থেকে মার্ক গেয়িকে দলে নিয়েছে। সিটির সঙ্গে ২৫ বছর বয়সী ইংলিশ সেন্টার-ব্যাকের সাড়ে পাঁচ বছরের চুক্তি হয়েছে, যা তাকে ২০৩১ সালের গ্রীষ্ম পর্যন্ত ক্লাবে রাখবে।

গেয়ির ট্রান্সফার ফি আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও, বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইংলিশ ডিফেন্ডারকে দলে তোলার জন্য সিটি ২ কোটি পাউন্ড খরচ করেছে।

জানুয়ারির দলবদলে গেয়ি সিটির দলে যোগ করা দ্বিতীয় খেলোয়াড়। মাসের শুরুতে বোর্নমাউথ থেকে উইঙ্গার অ্যান্টোয়ান সেমেনিওও যোগ করেছিলেন পেপ গুয়ার্দিওলার দলে।

চেলসির একাডেমিতে বেড়ে ওঠা গেয়ি ২০২১ সালে সোয়ানসি সিটি থেকে ক্রিস্টাল প্যালেসে এসেছেন। প্যালেসের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ১৮৮ ম্যাচ খেলেছেন, ১১ গোল ও ৮টি অ্যাসিস্ট করেছেন।

এছাড়া, ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২৬টি ম্যাচ খেলেছেন গেয়ি।

সর্বশেষ সংবাদ

টানা পঞ্চম বিশ্বকাপ খেলার হাতছানিতে আরও এক ধাপ এগিয়ে

জাতীয় দলের কোচ নিয়োগের প্রতিশ্রুত সময় ১৫ মে পেরিয়ে

পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি জমালেন ইংল্যান্ডের সাবেক

ফুটবল

টানা পঞ্চম বিশ্বকাপ খেলার হাতছানিতে আরও এক ধাপ এগিয়ে গেলেন

ফুটবল

জাতীয় দলের কোচ নিয়োগের প্রতিশ্রুত সময় ১৫ মে পেরিয়ে যাওয়ার

ক্রিকেট

পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি জমালেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক

ক্রিকেট

১৩৭ রানের মহাকাব্যিক ইনিংস খেলার পর ক্লান্ত মুশফিকুর রহিম শেষ