BN

উত্তর কোরিয়াকে হারাতে পিটার বাটলারের বিশেষ পরিকল্পনা

উত্তর কোরিয়াকে হারাতে পিটার বাটলারের বিশেষ পরিকল্পনা

এশিয়ান কাপের মঞ্চে চীনের মতো পরাশক্তির বিপক্ষে লড়াই করে হেরেও প্রশংসায় ভাসছে

এশিয়ান কাপের মঞ্চে চীনের মতো পরাশক্তির বিপক্ষে লড়াই করে হেরেও প্রশংসায় ভাসছে বাংলাদেশ। কিন্তু সেই প্রশংসায় গা ভাসাতে নারাজ কোচ পিটার বাটলার। সিডনি ওয়েস্টার্ন স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসে ব্রিটিশ এই কোচ সাফ জানিয়ে দিলেন, বাংলাদেশ এখানে কারোর দয়ায় নয়, বরং নিজেদের যোগ্যতায় লড়াই করে জায়গা করে নিয়েছে।

আগামীকাল তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার মুখোমুখি হওয়ার আগে বাটলারের কণ্ঠে ঝরল আত্মবিশ্বাস আর কিছুটা ক্ষোভ। উত্তর কোরিয়াকে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট মেনে নিয়ে বাটলার বলেন, তারা টেকনিক্যালি দারুণ দক্ষ এবং র‍্যাঙ্কিংয়েও এশিয়ার সেরাদের একটি। তবে তাদের আটকাতে নিজের কৌশলে অটল এই ইংলিশ কোচ।

  • আক্রমণাত্মক মানসিকতা: বাটলার স্পষ্ট করেছেন, তারা শুধু রক্ষণ সামলে বসে থাকবেন না। তার ভাষায়, “আমাদের একটি গেম প্ল্যান আছে এবং সেটি বেশ কার্যকর হবে। আমরা গোল খেতেই পারি, কিন্তু আমি চাই আমার দল শুধু রক্ষণাত্মক না হয়ে সক্রিয়ভাবে খেলুক।”
  • বাস্তবসম্মত লক্ষ্য: চীনের বিপক্ষে লড়াকু পারফরম্যান্সের পর ভক্তরা কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখলেও বাটলার এখনই আকাশকুসুম কল্পনা করতে রাজি নন। তিনি চান তার শিষ্যরা প্রতিটি ম্যাচ থেকে শিখুক এবং মাঠে নিজেদের সেরাটা দিক।

বাফুফে কর্মকর্তার মন্তব্যে কোচের কড়া জবাব

সংবাদ সম্মেলনে আলোচনার বড় অংশ জুড়ে ছিল বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের একটি মন্তব্য। চীন দলকে ‘বয়স্ক’ এবং ‘ফর্মে নেই’ বলে তিনি যে মন্তব্য করেছিলেন, তাকে সরাসরি ‘আজেবাজে কথা’ বলে উড়িয়ে দিয়েছেন বাটলার।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাফুফের একজন সদস্যের পক্ষ থেকে এভাবে প্রতিপক্ষকে অসম্মান করাটা খুবই ভুল এবং দায়িত্বজ্ঞানহীন কাজ। চীনের মেয়েরা পিএসজির মতো ক্লাবে খেলে, তাদের সম্মান করা উচিত।”

অধিনায়কের কণ্ঠে কোচের প্রতি আস্থা

সংবাদ সম্মেলনে কোচের পাশেই ছিলেন অধিনায়ক আফঈদা খন্দকার। উত্তর কোরিয়াকে শক্তিশালী মানলেও ভুল শুধরে ভালো খেলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কোচের পরিকল্পনা নিয়ে আফঈদার সহজ উত্তর, “কোচের প্ল্যানই আমাদের প্ল্যান। তিনি যেভাবে বলবেন, আমরা সেভাবেই মাঠে লড়ব।”

সর্বশেষ সংবাদ

বায়ার্ন মিউনিখের ডাগআউটে এসে প্রথম দুই মৌসুমেই বুন্ডেসলিগার শিরোপা

মৌসুমের মাঝপথে খেই হারিয়ে ফেলা রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন

ন্যাথান স্মিথ গতিরোধ করার আপ্রাণ চেষ্টা চালালেন, কিন্তু ইয়র্কারটি

ফুটবল

বায়ার্ন মিউনিখের ডাগআউটে এসে প্রথম দুই মৌসুমেই বুন্ডেসলিগার শিরোপা জিতেছেন

ফুটবল

মৌসুমের মাঝপথে খেই হারিয়ে ফেলা রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন আলভারো

ক্রিকেট

ন্যাথান স্মিথ গতিরোধ করার আপ্রাণ চেষ্টা চালালেন, কিন্তু ইয়র্কারটি কোনোমতে

ক্রিকেট

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সোমবার দেখা গেল এক অদ্ভুত বৈপরীত্য। ইনিংস