BN

চীনের বিপক্ষে মিলির বীরত্ব সত্ত্বেও হারল বাংলাদেশ

চীনের বিপক্ষে মিলির বীরত্ব সত্ত্বেও হারল বাংলাদেশ

থাইল্যান্ডের নন্থাবুরিতে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে চীনের বিপক্ষে লড়াকু ফুটবল উপহার

থাইল্যান্ডের নন্থাবুরিতে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে চীনের বিপক্ষে লড়াকু ফুটবল উপহার দিলেও শেষ পর্যন্ত হার মানতে হয়েছে বাংলাদেশকে। গোলপোস্টের নিচে মিলি আক্তার যেন চীনের সামনে এক দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু তার সেই অতিমানবীয় প্রচেষ্টা দমাতে পারেনি সাবেক চ্যাম্পিয়নদের জয়যাত্রা। পুরো ম্যাচে চীনের আক্রমণের তোড় সামলে নিলেও দ্বিতীয় হাফে আর পেরে ওঠেনি পিটার জেমস বাটলারের শিষ্যরা, ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজদের।

ম্যাচের শুরু থেকেই শারীরিক গঠন আর কৌশলে এগিয়ে থাকা চীন বাংলাদেশের রক্ষণে প্রচণ্ড চাপ তৈরি করে। প্রথমার্ধে মিলি আক্তারের দুর্দান্ত কিছু সেভ আর কিছুটা ভাগ্যের সহায়তায় জাল অক্ষত রাখতে পেরেছিল বাংলাদেশ। একবার চীনের শট ক্রসবারে লেগে ফিরে আসে, তো অন্যবার ওয়ান-অন-ওয়ান পজিশনে চীনের ফরোয়ার্ডকে হতাশ করেন মিলি। বিরতির ঠিক আগে বাংলাদেশও একটি সুযোগ তৈরি করেছিল, তবে সাগরিকার শট চীনের গোলকিপারকে তেমন পরীক্ষায় ফেলতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ছন্দপতন ঘটে বাংলাদেশের রক্ষণে। ম্যাচের ৪৭ মিনিটে নিখুঁত এক শটে চীনকে লিড এনে দেন ইউ জিংউই। গোল হজমের পর বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করলেও চীনের রক্ষণে ফাটল ধরাতে পারেনি। উল্টো ৮২ মিনিটে জোরালো এক ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করে চীন। মিলির গ্লাভস ছুঁয়ে বল জালে জড়ালে বাংলাদেশের পয়েন্ট পাওয়ার স্বপ্ন কার্যত শেষ হয়ে যায়।

টানা দুই হারে গ্রুপ পর্বে বাংলাদেশের পথটা এখন বেশ কঠিন। এর আগে থাইল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলে হেরে আসর শুরু করেছিল বাটলারের দল। তবে এখনও আশা শেষ হয়ে যায়নি; আগামী মঙ্গলবার ভিয়েতনামের বিপক্ষে জয় পেলে সেরা তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে যাওয়ার গাণিতিক সম্ভাবনা টিকে থাকবে বাংলাদেশের। আপাতত সেই লক্ষ্যেই নিজেদের গুছিয়ে নিতে মরিয়া সাবিনা-মারিয়াদের উত্তরসূরিরা।

সর্বশেষ সংবাদ

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে হেরে বিদায় নেওয়ার ক্ষতটা এখনো

শিরোপার হাতছানিতে মাঠে নেমে শুরুতেই গোল খেয়ে কিছুটা থমকে

ইতিহাদ স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা

ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে হেরে বিদায় নেওয়ার ক্ষতটা এখনো দগদগে।

ফুটবল

শিরোপার হাতছানিতে মাঠে নেমে শুরুতেই গোল খেয়ে কিছুটা থমকে গিয়েছিল

ফুটবল

ইতিহাদ স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা এক

ফুটবল

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সভায় সবচেয়ে আলোচিত বিষয়