BN

মায়োর্কার কাছে হেরে শিরোপা দৌড়ে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ

মায়োর্কার কাছে হেরে শিরোপা দৌড়ে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ

লিগ শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে বার্সেলোনার ওপর চাপ ধরে রাখতে রিয়াল মাদ্রিদের সামনে

লিগ শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে বার্সেলোনার ওপর চাপ ধরে রাখতে রিয়াল মাদ্রিদের সামনে জয়ের কোনো বিকল্প ছিল না। কিন্তু রেলিগেশনের শঙ্কায় থাকা মায়োর্কার বিপক্ষে মাঠে নেমে উল্টো হারের তিক্ত স্বাদ পেতে হলো আলভারো আরবেলোয়ার দলকে। প্রতিপক্ষের মাঠে শনিবার লা লিগার ম্যাচে ২-১ গোলে হেরে শিরোপা দৌড়ে বেশ পিছিয়ে পড়ল প্রতিযোগিতার সফলতম এই ক্লাবটি।

পুরো ম্যাচে বল দখলে রিয়াল এগিয়ে থাকলেও কাজের কাজ গোল করতে পেরেছে মায়োর্কা। মানু মর্লানেসের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর শেষ দিকে রিয়ালকে সমতায় ফিরিয়েছিলেন চোট কাটিয়ে ফেরা এদের মিলিতাও। কিন্তু সেই স্বস্তি স্থায়ী হয়েছে মাত্র তিন মিনিট। যোগ করা সময়ের শুরুতেই গোল হজম করে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় লস ব্লাঙ্কোসদের। রিয়ালের রক্ষণভাগ ও আক্রমণভাগ—উভয়ই এদিন ছিল ছন্নছাড়া। কিলিয়ান এমবাপে ও আরদা গুলেররা বেশ কিছু সুযোগ তৈরি করলেও মায়োর্কার গোলরক্ষক রোমানকে পরাস্ত করতে পারেননি।

টানা পাঁচ জয়ের পর এই হারে রিয়ালের পয়েন্ট ৩০ ম্যাচে ৬৯। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। মায়োর্কার বিপক্ষে এই হোঁচট রিয়ালের শিরোপা স্বপ্নকে বড় ধাক্কা দিল। অন্যদিকে এই জয়ে ৩১ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চল থেকে আপাতত মুক্তি পেল মায়োর্কা।

রিয়াল কোচ ম্যাচের পরিস্থিতি বদলাতে দ্বিতীয়ার্ধে ভিনিসিউস জুনিয়র, জুড বেলিংহ্যাম ও এদের মিলিতাওকে একসঙ্গে মাঠে নামিয়েছিলেন। ৮৮ মিনিটে কর্নার থেকে মিলিতাওয়ের দারুণ হেডে সমতা ফিরলে ড্রয়ের আশা জেগেছিল। কিন্তু ইনজুরি টাইমে ভেদাত মুরিকি মায়োর্কার হয়ে জয়সূচক গোলটি করলে স্তব্ধ হয়ে যায় রিয়াল শিবির। নিজেদের মাঠে রিয়ালের বিপক্ষে শেষ ছয় ম্যাচের তিনটিতেই জিতে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিল মায়োর্কা।

সর্বশেষ সংবাদ

বিসিবি’র নির্বাচিত পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে সভাপতি করে

সিলেটের মাঠে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও শ্রীলঙ্কার মেয়েদের সামনে

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের লড়াইয়ের আগে আতলেতিকো মাদ্রিদ শিবিরে

ক্রিকেট

বিসিবি’র নির্বাচিত পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে সভাপতি করে গঠিত

ক্রিকেট

সিলেটের মাঠে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও শ্রীলঙ্কার মেয়েদের সামনে সুবিধা

ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের লড়াইয়ের আগে আতলেতিকো মাদ্রিদ শিবিরে স্বস্তির

অন্যান্য

গ্র্যান্ডমাস্টার হওয়ার দৌড়ে আরও একবার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হলো