BN

ভিয়েতনামের কাছে হেরে এশিয়ান কাপ থেকে বাংলাদেশের বিদায়

ভিয়েতনামের কাছে হেরে এশিয়ান কাপ থেকে বাংলাদেশের বিদায়

থাইল্যান্ডের নন্থাবুরিতে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মঞ্চে শেষ হাসি হাসা হলো

থাইল্যান্ডের নন্থাবুরিতে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মঞ্চে শেষ হাসি হাসা হলো না বাংলাদেশের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভিয়েতনামের কাছে ১-০ গোলে হেরে শূন্য হাতেই বিদায় নিতে হলো লাল-সবুজের প্রতিনিধিদের। অথচ এই ম্যাচে ড্র করতে পারলেও পরের রাউন্ডে যাওয়ার সমীকরণ টিকে থাকত পিটার জেমস বাটলারের শিষ্যদের।

মঙ্গলবার ‘এ’ গ্রুপের বাঁচা-মরার লড়াইয়ে ম্যাচের শুরু থেকেই ভিয়েতনামের সঙ্গে সমানে সমান লড়েছে বাংলাদেশ। প্রথমার্ধের ১৩তম মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন ফরোয়ার্ড সাগরিকা। থাইল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করা এই তারকা গোলরক্ষককে একা পেয়েও চিপ শটে জাল খুঁজে নিতে ব্যর্থ হন। ২৬তম মিনিটে অফসাইড ট্র্যাপ ভেঙে বেরিয়ে গেলেও বলের গতির সঙ্গে তাল মেলাতে পারেননি তিনি। অন্যদিকে ভিয়েতনামও কয়েকবার বাংলাদেশের রক্ষণে হানা দিলেও গোলরক্ষক মিলি আক্তারের ক্ষিপ্রতায় প্রথমার্ধ গোলশূন্য থাকে।

তবে বিরতির পরপরই ছন্দপতন ঘটে বাংলাদেশের। ম্যাচের ৫২তম মিনিটে ভিয়েতনামের থি থুই লিনহ জালের ঠিকানা খুঁজে নিলে পিছিয়ে পড়ে দল। বক্সে উড়ে আসা বল গ্লাভসবন্দি করতে গিয়ে মিস করেন মিলি আক্তার, আর সেই সুযোগে বল জালে জড়াতে ভুল করেননি লিনহ। গোল হজম করার পর মরিয়া হয়ে লড়েছে বাংলাদেশ। ৫৩তম মিনিটে উমহেলা মারমা বক্সের ভেতর বল পেলেও ডিফেন্ডারের বাধায় শট নিতে পারেননি। ম্যাচের শেষ দিকে ভিয়েতনাম ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও ভাগ্য সহায় থাকায় আর গোল হয়নি।

টানা তিন হারে গ্রুপ টেবিলের তলানিতে থেকে আসর শেষ করল বাংলাদেশ। এর আগে থাইল্যান্ডের কাছে ৩-২ এবং চীনের কাছে ২-০ ব্যবধানে হেরেছিল তারা। প্রথমবারের মতো এই আসরের মূল পর্বে খেলতে এসে অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ হলেও মাঠের ফলে হতাশ হতে হলো দলকে। এর আগে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বড়দের এশিয়ান কাপেও একই পরিণতি হয়েছিল বাংলাদেশের; সেবারও তিন ম্যাচের সবকটিতে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল বাটলারের দল।

সর্বশেষ সংবাদ

বায়ার্ন মিউনিখের ডাগআউটে এসে প্রথম দুই মৌসুমেই বুন্ডেসলিগার শিরোপা

মৌসুমের মাঝপথে খেই হারিয়ে ফেলা রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন

ন্যাথান স্মিথ গতিরোধ করার আপ্রাণ চেষ্টা চালালেন, কিন্তু ইয়র্কারটি

ফুটবল

বায়ার্ন মিউনিখের ডাগআউটে এসে প্রথম দুই মৌসুমেই বুন্ডেসলিগার শিরোপা জিতেছেন

ফুটবল

মৌসুমের মাঝপথে খেই হারিয়ে ফেলা রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন আলভারো

ক্রিকেট

ন্যাথান স্মিথ গতিরোধ করার আপ্রাণ চেষ্টা চালালেন, কিন্তু ইয়র্কারটি কোনোমতে

ক্রিকেট

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সোমবার দেখা গেল এক অদ্ভুত বৈপরীত্য। ইনিংস